
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সরকারি চারটি প্রাথমিক বিদ্যালয়ে বরাদ্দের ‘স্কুল লেভেল ইমপ্রুভমেন্ট প্ল্যান্ট (স্লিপ) প্রকল্প’র অর্থ খরচে অনিয়মের অভিযোগ উঠেছে।
এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে গত কয়েক সপ্তাহের মধ্যে পৃথকভাবে এসব অভিযোগ করা হয়।
এলাকাবাসী ও উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২০২০-২০২১ অর্থ বছরে উপজেলার ১৫৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদ্র সংস্কার কাজের জন্য সরকার থেকে স্লিপের বরাদ্দ আসে। প্রতিটি বিদ্যালয়ে ৫০ হাজার টাকা করে বরাদ্দ হলেও অনেক বিদ্যালয়ে এসব টাকা খরচে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ থেকে জানা গেছে, উপজেলার আউদত পূর্ব বুধরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব কাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অর্থ বছরে বরাদ্দকৃত স্লিপের অর্থের কোন কাজ হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে বেরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুক্লা বৈদ্য বলেন, বরাদ্দকৃত ৫০ হাজার টাকা থেকে স্কুলের সামনে মাটি ভরাটের কাজ ও কিছু বেঞ্চের কাজ করেছি। ১৭ হাজার টাকা আমাদের কাছে আছে। কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে বাকি টাকার কাজ করব।
পূর্ব বুধরাইল আউদত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দু নেছা বলেন, স্কুলের নতুন কমিটি গঠনের পর এই টাকা দিয়ে কাজ করব। স্লিপের বরাদ্দ টাকা জমা রয়েছে।
সাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন বলেন, সরকারের বরাদ্দ করা স্লিপের অর্থের কাজ হয়েছে। কোন অনিয়ম হয়নি। পূর্ব কাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা আক্তার বলেন, বিদ্যালয়ের চেয়ার, টেবিল ও বেঞ্চের কাজ করিয়েছি। কোনও অনিয়ম হয়নি।
উপজেলা নাগরিক ফোরাম যুগ্ম আহ্বায়ক রুমানুল হক বলেন, এ উপজেলার বিদ্যালয়গুলোতে প্রায়ই স্লিপের অর্থ খরচ নিয়ে প্রধান শিক্ষক ও সভাপতির মধ্যে দ্বন্দ্বের খবর পাওয়া যায়। এ খাতের অর্থ খরচে মনিটরিং বাড়ানো দরকার।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস বলেন, চারটি বিদ্যালয়ে কাজের অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। আমরা তদন্ত করে এ বিষয়ে পদক্ষেপ নেব।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫