বৃষ্টিতে চট্টগ্রাম নগরী ডুবে যাওয়ার সাত দিন পরও পানি নামেনি অনেক এলাকা থেকে। নগরীর পূর্ব ষোলশহর, পশ্চিম বাকলিয়া, পূর্ব বাকলিয়া, দক্ষিণ বাকলিয়াসহ অধিকাংশ নিচু এলাকায় এখনো গোড়ালি থেকে হাঁটুপানি। এতে সপ্তাহ ধরে চরম দুর্ভোগে রয়েছে ওইসব এলাকার বাসিন্দা। সড়কে জমে থাকা দুর্গন্ধযুক্ত পানি মাড়িয়েই যাতায়াত করতে হচ্ছে তাদের।
৪১টি ওয়ার্ড নিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) গড়ে উঠেছে। এর মধ্য চারটি ওয়ার্ডের অনেক এলাকা এখনো ডুবে আছে। এর মধ্যে ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ড একটি। এ ওয়ার্ডের করমপাড়া, ডাইলের বাড়ি, বহদ্দারহাট এলাকার বহদ্দারবাড়ি ও বারইপাড়া—এসব এলাকায় এখনো পানি জমে আছে। সাত দিন ধরে এসব এলাকার সড়ক, ভবনের নিচতলা পানিতে তলিয়ে আছে।
৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ডের কাউন্সিলর জানান, চাক্তাই ও বির্জা খাল দিয়েই পূর্ব ষোলশহর ওয়ার্ডের পানি কর্ণফুলী নদীতে পড়ে। এর প্রতিবন্ধকগুলো অপসারণ করা হলে পানি আর থাকবে না। এ জন্য শনিবার (আজ) ৬ নম্বর পূর্ব ষোলশহরসহ ১৭, ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলররা সংশ্লিষ্ট প্রকৌশলীদের নিয়ে খাল দুটির পুরো অংশ ঘুরে কোন কোন জায়গায় প্রতিবন্ধকতা আছে, তা দেখবেন।
পূর্ব ষোলশহরের করমপাড়া এলাকার মুদিদোকানি শফিকুল ইসলাম বলেন, ‘নালা পরিষ্কার না করায় সেগুলো পলিথিনে জ্যাম হয়ে আছে। এ কারণে খালে পানি নামতে পারছে না। এক সপ্তাহ ধরে আমরা পানিবন্দী। পচা, দুর্গন্ধযুক্ত এসব পানি মাড়িয়েই দিন-রাত আসা-যাওয়া করছি।’
জানতে চাইলে স্থানীয় পূর্ব ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর এম আশরাফুল আলম বলেন, ‘সিটি করপোরেশনের পক্ষ থেকে নালাগুলো প্রতিনিয়ত পরিষ্কার করা হয়। এরপর আজ থেকে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা অপসারণে ক্র্যাশ প্রোগ্রাম চালু হয়েছে। এর আওতায় আজ (শুক্রবার) আমরা এক্সকাভেটর দিয়ে মাটি তোলা শুরু করেছি।’
চসিক প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, ‘বাকলিয়াসহ নগরীর নিচু এলাকায় এখনো পানি। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের অধীনে থাকা খালগুলো থেকে মাটি অপসারণ না করায় এ পরিস্থিতি। আমরা আগামীকাল পরিদর্শনে বের হব, সরেজমিন গিয়ে দেখব, কোন কোন স্থানে প্রতিবন্ধকতা আছে।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫