বাজারে গত বছরের নভেম্বর থেকেই দফায় দফায় বেড়ে চলেছে চিনির দাম। ঊর্ধ্বমুখী এই প্রবণতার মধ্যে পণ্যটির দাম আরেক দফা বাড়াতে সরকারকে চাপ দিচ্ছেন ব্যবসায়ীরা।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চিনির দাম আরেক দফা বাড়াতে গত সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে আমদানি ও পরিশোধনকারীদের সংগঠন বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন। বাণিজ্যসচিবের কাছে পাঠানো ওই চিঠিতে প্রতি কেজি খোলা চিনি ১৪০ এবং প্যাকেটজাত চিনির দাম ১৫০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে সরকারের বেঁধে দেওয়া প্রতি কেজি খোলা চিনির দাম ১০৪ ও প্যাকেটজাত চিনির দাম ১০৯ টাকা। যদিও সরকার-নির্ধারিত এই দাম শুরু থেকেই মানছেন না ব্যবসায়ীরা। বর্তমানে প্রতি কেজি চিনি ১৪০ টাকায় কিনতে হচ্ছে ভোক্তাদের।
সরকারকে দেওয়া চিঠিতে চিনির মূল্যবৃদ্ধির প্রস্তাবের পক্ষে যুক্তি তুলে ধরে ব্যবসায়ীরা বলেন, বর্তমানে প্রতি টন অপরিশোধিত চিনির আমদানি মূল্য ৬৪০ থেকে ৬৫০ ডলার। আমদানি মূল্য, ডলারের বিনিময় হার, বর্ধিত ব্যাংক সুদ, জাহাজ বিলম্বজনিত কারণে জরিমানা এবং স্থানীয় পরিশোধনকারী মিলের উৎপাদন ব্যয় বিবেচনায় নিয়ে চিনির দাম সমন্বয় করা দরকার।
এ বিষয়ে দেশবন্ধু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রহমান বলেন, চিনির দাম বাড়ানোর বিষয়ে সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম মোস্তফার পক্ষ থেকে আবেদন করা হয়েছে।
জানতে চাইলে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের একান্ত সচিব (পিএস) গোলাম রাব্বি আজকের পত্রিকাকে বলেন, সুগার রিফাইনার্স সমিতি চিনির মূল্য সমন্বয় করতে একটি চিঠি দিয়েছে। তবে সেটির সর্বশেষ অবস্থা তিনি জানাতে পারেননি।
এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ে ব্যবসায়ীদের চিঠি দেওয়ার খবরে বাজারে চিনির দাম আবার বেড়ে গেছে বলে জানিয়েছেন মৌলভীবাজারের পাইকারি ব্যবসায়ীরা। তাঁরা জানান, বাজেটের আগে প্রতিমণ (৩৭ কেজি ৩২০ গ্রাম) চিনির দাম ছিল ৪ হাজার ৪১০ টাকা। কিন্তু গতকাল শনিবার তা বিক্রি হয়েছে ৪ হাজার ৫৮০ টাকায়।
পুরান ঢাকার নয়াবাজারের মেসার্স কালাম স্টোরের ব্যবসায়ী আবুল কালাম বলেন, চিনির দাম ওঠানামা করছে। কখনো কখনো বস্তাপ্রতি ৪০ থেকে ৫০ টাকা বাড়তি দামে কিনতে হচ্ছে। সাইফুল ইসলাম নামের এক মুদিদোকানি জানান, এক সপ্তাহ আগে ৫০ কেজি ওজনের এক বস্তা চিনি ৬ হাজার ১৫০ টাকায় কিনেছিলেন তিনি। বর্তমানে তা ৬ হাজার ২২০ টাকায় কিনতে হচ্ছে তাঁকে।
টিসিবির বাজার তদারকির প্রতিবেদন অনুযায়ী, গতকাল শনিবার রাজধানীর বিভিন্ন বাজারে খুচরা পর্যায়ে প্রতি কেজি চিনি বিক্রি হয়েছে ১২০ থেকে ১৪০ টাকা। তবে ১২০ টাকায় কোথাও চিনি পাওয়া যায়নি।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
৮ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫