জেলা জজ রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, সাবেক জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এঁদের নিয়োগ দিয়েছেন। এই কমিশনের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ পাওয়ার পর প্রাথমিক প্রতিক্রিয়ায় গণমাধ্যমের কাছে বলেছেন, ‘ভোটারদের ভোটমুখী করাই নতুন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ।’ ভোটের প্রতি মানুষ যে কিছুটা বিমুখ হয়েছে, সেটা এই বক্তব্য থেকেই বোঝা যাচ্ছে। মানুষের এই ভোটবিমুখতার নিশ্চয়ই কারণ আছে। সেই কারণগুলো দূর করে মানুষকে ভোটমুখী করার কাজে নির্বাচন কমিশনের সফলতা আমরা কামনা করছি।
একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান খুব সহজ কাজ নয়। আগে একাধিক নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে অসফল হয়ে সমালোচিত হয়েছে। বিতর্কিত হয়ে মেয়াদকালের আগেই একটি নির্বাচন কমিশনের বিদায়ের ঘটনাও আমরা স্মরণ করতে পারি। তাই নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে নতুন নির্বাচন কমিশন পাঁচ বছরের মেয়াদকাল পূর্ণ করবে, এটাও আমাদের প্রত্যাশা।
নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব নির্বাচন কমিশনের। তবে নির্বাচন কমিশনের একক চেষ্টায় দেশে অবাধ ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব হয় না। সরকার, প্রশাসন, রাজনৈতিক দল, ভোটারসহ সব অংশীজনের আন্তরিকতাই একটি ভালো নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে পারে। এ ক্ষেত্রে বড় ভূমিকা সরকারের। তবে এটাও বলতে হবে, নির্বাচনের পরে ফলাফল না একটা সংস্কৃতি আমাদের রাজনৈতিক দলগুলোর অভ্যাসে পরিণত হয়েছে।
একটি নির্বাচনের প্রাথমিক শর্ত সব দলের অংশগ্রহণ এবং ভোটারদের শঙ্কামুক্ত ও বাধাহীন ভোটাধিকার। আমাদের দেশে সাম্প্রতিক সময়ে খুব কম নির্বাচন বিতর্কের বাইরে থেকেছে। সম্প্রতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বা বিনা ভোটে নির্বাচিত হওয়ার একটি খারাপ প্রবণতা তৈরি হয়েছে। সঙ্গে যুক্ত হয়েছে যেকোনো মূল্যে জেতার সহিংস পথ। আর নির্বাচনে লাগামহীন অর্থব্যয়ের সঙ্গে এই সহিংসতা, গোটা নির্বাচনী ব্যবস্থা বিরাট প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।
সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘আমরা সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলব, তাদের সহায়তা কামনা করব। তারা কি প্রত্যাশা করেন, আমরা কতটুকু প্রত্যাশা পূরণ করতে পারব এটা আলোচনা হবে। আমি আশা করি বিএনপিও আসবে।’ আমরা তাঁর কথায় আস্থা রাখতে চাই। তিনি তাঁর পূর্বসূরিদের দেখেছেন। এবং সেই অভিজ্ঞতা কাজে লাগবেন, সবাই এটা প্রত্যাশা করেন।
তবে নির্বাচন কমিশনের জন্য পরীক্ষা হলো ভোট। আর এই পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হলেই দেশের মানুষ তাদের ওপর আস্থা পাবে। সে জন্য নতুন নির্বাচন কমিশনকে তাদের কাজের মধ্য দিয়েই মানুষের মন জয় করতে হবে। এর কোনো বিকল্প নেই।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫