সংরক্ষিত কোটায় রাজউকের প্লট বরাদ্দ পেয়েছিলেন ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করা আরিফিন শুভ। শুভকে বরাদ্দ দেওয়া রাজউকের সেই প্লটটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অভিনেতার প্লট বরাদ্দ বাতিল করাকে অযৌক্তিক বলে মনে করছেন উপস্থাপক ও নির্মাতা আব্দুন নূর তুষার। তিনি জানান, মুজিব সিনেমায় তাঁকে চূড়ান্ত করেছিলেন পরিচালক শ্যাম বেনেগাল, তাতে কোনো দলের প্রভাব ছিল না।
গতকাল ফেসবুকে আব্দুন নূর তুষার লেখেন, ‘শুভর প্লট বরাদ্দ বাতিল করা অযৌক্তিক। তার অভিনয়-মডেলিং ক্যারিয়ার চব্বিশ বছরের। ছেলেটা কখনো রাজনীতিতে ছিল না। আলো আসবেই গ্রুপ করে নাই। নির্বাচনী প্রচারণায় ঢ্যাং ঢ্যাং করে ঢোল বাজায় নাই। সে একাধিকবার প্রথম আলো পুরস্কার পেয়েছে। সেখানে লীগের প্রভাব ছিল না। তাকে কাস্ট করেছিল শামা জায়েদি ও শ্যাম বেনেগাল সরাসরি। গণভবনে কাস্টিং করার দাওয়াত সে পায় নাই। সে লিস্টেই ছিল না। আরিফিন শুভর সঙ্গে অন্যায় করা হচ্ছে। সে কোনো সংস্কৃতি লীগ বিবৃতি লীগেও ছিল না। বিশ বছরেরও বেশি আগে ছেলেটার প্রথম দিকে বহু কাজ আমার সঙ্গে। সে বিনয়ী ছেলে। ভালো ছেলে।’
তিনি আরও লেখেন, ‘আমার অনেক প্রিয় তিশা আর সাবিলা নূর। নুসরাত ফারিয়াও। এরা ছিল রেণু-রেহানা ও হাসিনা চরিত্রে। এখন কি এরাও নানা রকম সাজা পাবে? সাবিলা তো পুরোই বেমানান ছিল! রেহানা আপা কোনদিনও ওর মতো সুন্দরী ছিল না। শিল্পীর কাজ অভিনয়। এ জন্য তাকে শাস্তি দেয়া সঠিক না। তাহলে কি কল রেডি মাইক ব্যবসা বন্ধ হবে? সিনেপ্লেক্স বন্ধ হবে? ছবি দেখিয়েছে তাই? শাস্তি শ্যাম বেনেগালকে দেন। এত বাজে একটা ছবি বানিয়েছে তাই।’
আরও খবর পড়ুন:
- যমুনার ওপর এখনই পূর্ণগতি পাচ্ছে না ট্রেন
- বাংলাদেশি রবিনের ১ হাজার ৬০০ কোটি ডলারের কোম্পানি কিনছে মার্কিন ব্ল্যাকস্টোন
- সীমান্তে হত্যার শিকার কেউই ভারত দখল করতে যায় না, তারা বাহক মাত্র: ড. ইউনূস
- প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, কী তাঁর পরিচয়
- তামিম-মুশফিকের ভিডিওটা তখন কেন পোস্ট করেনি বিসিবি
- মুক্তিযুদ্ধের বিরুদ্ধে গেলে ছাত্র আন্দোলন ফাঁদে পড়বে
- উদীচীর আয়োজনে সহস্র কণ্ঠে জাতীয় সংগীত
- কারা পাচ্ছে পাকিস্তানের ভিসা সুবিধা
- সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী বিপুর ছায়ায় দানব তিতাসের এমডি হারুন
- ভারতে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবিকে বিএসএফের অনুরোধ
- সাতক্ষীরায় সাবেক এমপির বাড়িতে যৌথ বাহিনীর অভিযান
- পুলিশ পুরো সক্রিয় হয়নি এক মাসেও
- ভারতীয় ঠিকাদার-শ্রমিকেরা নেই, কাজ বন্ধ আশুগঞ্জ-আখাউড়া চার লেনের
- ভুয়া খতিয়ানে দখল ২৬ একর খাসজমি
- গণভবনকে ‘জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ বানাবে অন্তর্বর্তী সরকার
- তালিকা করে ২৬ লাখ ভারতীয়কে চাকরি থেকে বিদায় দিন










