হঠাৎ পুরোনো এক স্মৃতি উস্কে দিলেন শাহরিয়ার নাফীস। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে আজ একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। সেই ভিডিওতে দেখা যায় তামিম ইকবালকে টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি গায়ে। একইভবে দেখা যায় মুশফিকুর রহিমকেও। দুজনের বিভিন্ন সময়ের ম্যাচের কিছু খণ্ডচিত্র দিয়ে সাজানো হয়েছে ভিডিওটি।
আর সেই ভিডিওর ক্যাপশনে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস লেখেন, ‘এই ভিডিওটি ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে জার্সি উন্মোচনের জন্য আমরা তৈরি করেছিলাম। অনিবার্য কারণে ভিডিও পোস্ট করতে পারিনি। এখন করলাম। সময় যতই কঠিন হোক না কেন, দিতে হবে নিজের সর্বোচ্চটুকু। পেছনে তাকানোর কোনো সুযোগ নেই। এগিয়ে যাবার স্বপ্ন আমাদের সবার চোখে। এখন সময় এগিয়ে যাবার। দেশের জন্য কিছু করার। দলের জন্য, লাল সবুজ এই জার্সির জন্য, দেশের জন্য, লড়ব সবাই এক সাথে।’
হঠাৎ কেন এই ভিডিও পোস্ট নাফীসের! টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় তামিম-মুশফিক বিশ্বকাপে না খেললেও কেন তাঁদের নিয়ে এ ভিডিও? এ নিয়ে বিসিবির এক সূত্র জানিয়েছেন, এই ভিডিও নির্মাণের পরিকল্পনা ও চিত্রনাট্য ছিল বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীসের।
ভিডিওটি আইডিয়া ছিল এমন—তামিম ও মুশফিক আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেন না। দুজনই আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানিয়েছেন। কিন্তু যখন দলের প্রয়োজন তখন তাঁরা সবাই এক বিন্দুতে মিলে যেতে পারেন। ওই সময়টাতে সাকিব-তামিমকে নিয়ে বিতর্কটাও চলছিল। দুজনের দূরত্ব ও বিভিন্ন মুখরোচক আলোচনা হচ্ছিল ক্রিকেট দর্শকদের মধ্যে। আসলে ওটাকে ভাবনায় রেখেই এই ভিডিওটি বানাতে চেয়েছিল বিসিবি, যাতে তাঁরা পুরো জাতিকে ঐক্যবদ্ধ করতে পারেন। যেন সবাই মনে করেন, দেশের প্রয়োজনে, লাল-সবুজের জন্য আমরা সবাই এক। এই ধারনা থেকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছেড়ে দেওয়া দুজন বাংলাদেশের সিনিয়র তারকা ক্রিকেটারকে নিয়ে এই কন্টেন্ট তৈরি হয়েছিল।
এই ভিডিওটি পোস্ট করার পরিকল্পনা ছিল গত ২৫ মে। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজের পরপরই। কিন্তু ওই সিরিজ বাজেভাবে হেরে যায় বাংলাদেশ। এরপর পুরোপুরি তৈরি হওয়া ভিডিওটি পোস্ট করবে, ঠিক তার আগে নেওয়া হয় নতুন সিদ্ধান্ত। বিসিবির সর্বোচ্চ কর্তৃপক্ষ ভিডিওটি পোস্টের অনুমতি দেয়নি। তাদের আশঙ্কা ছিল, যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশ বাজে খেলায় সেই মুহূর্তে এমন ভিডিও পোস্ট করলে বিতর্ক আরও বাড়ত। সেই সময় জোর গুঞ্জন ছিল, তামিমকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ফেরানো হতে পারে।
বিসিবি মনে করেছিল, যদিও ভিডিওটি পোস্ট করা হয় তবে সেই আলোচনা ও বিতর্ক আরও বাড়বে। যেটা সামাল দেওয়াটা খুব কঠিন হয়ে যাবে আর দলে প্রভাব পড়বে। এ সব কিছু চিন্তা করে বিসিবি নীর্তিনির্ধারকেরা আর এই ভিডিওটি প্রকাশের অনুমতি দেননি। নাফীস যেহেতু ভিডিওটি বানানোর দায়িত্বে ছিলেন, সেই কারণে পড়ে থাকা ভিডিওটি আজ তিনি পোস্ট করেছেন।
আরও খবর পড়ুন:

এশিয়ান গেমস ক্রিকেটে উইকেট নিয়ে যতটা না দুশ্চিন্তা, তার চেয়ে বেশি ভাবনা জাপানের আবহাওয়া নিয়ে। হঠাৎ করে নামছে বৃষ্টি। যার প্রভাব পড়ছে খেলার ওপরও। বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কথাতেও আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে।
২ ঘণ্টা আগে
ক্যারিয়ারে রানের বন্যা বইয়ে একের পর এক রেকর্ড গড়া বিরাট কোহলি অনেক আগেই পেয়েছেন ‘কিং কোহলি’ তকমা। রানমেশিন, চেজ মাস্টার—আরও কত উপাধি জুটেছে তাঁর। কিন্তু ভারতের তারকা ব্যাটারের ক্রিকেটে পথচলাটা একেবারে মসৃণ নয়। মাঝে মাঝে এমন পরিস্থিতিও এসেছে, যা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।
৩ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে গতকাল ঠিক হয়ে গেল বাংলাদেশের প্রতিপক্ষ। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মালয়েশিয়া পরশু খেলতে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের বিপক্ষে। র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে থাকলেও প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বেশ সতর্ক। কারণ, একটু অসাবধানতাই টুর্নামেন্ট থেকে দলকে
৪ ঘণ্টা আগে
এবারের ফিফা উইন্ডোতে এক অর্থে ভারতের শুরুটা ভালোই হয়েছে। র্যাঙ্কিংয়ে যোজন যোজন এগিয়ে থাকা পানামার গোলবন্যাই আশা করেছিলেন ফুটবল সমর্থকেরা। তবে সেই পানামাকে রুখে দিয়েছে ভারত। হারের পর ক্ষোভ উগড়ে দিয়েছেন পানামা কোচ টমাস ক্রিস্টিয়ানসেন।
৫ ঘণ্টা আগে