মেহেরপুরের গাংনী, সুনামগঞ্জের জগন্নাথপুর ও বগুড়ার শিবগঞ্জে আগুন পোহাতে গিয়ে দগ্ধ তিনজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।গাংনীতে দগ্ধ হন উপজেলার কল্যাণপুর গ্রামের মৃত তৈমদ্দিনের ছেলে দিনমজুর সাহাদুল ইসলাম (৫০)। তিনি ঢাকার একটি হাসপাতালে গতকাল শনিবার সকালে মারা যান। স্থানীয় ইউপি সদস্য কাওছার আলী জানান, গত বুধবার রাতে আহত হন সাহাদুল। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকায় পাঠানো হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা বলেন, সাহাদুলের পরিবারের পক্ষ থেকে আবেদন পেলে সহযোগিতা করা হবে।
জগন্নাথপুরে দগ্ধ ৭৫ বছর বয়সী বৃদ্ধা এশা বিবি গোতগাঁও গ্রামের মৃত ইন্তাজ উদ্দিনের স্ত্রী। তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গত শুক্রবার রাতে মারা যান। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ১৪ জানুয়ারি বিকেলে বৃদ্ধ এশার শরীরে আগুন ধরে যায়। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। জগন্নাথপুর থানার পরিদর্শক (তদন্ত) সুশংকর পাল জানান, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে বগুড়ার শিবগঞ্জে দগ্ধ এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল সকালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চম্পা রানী (৭০)। তিনি রহবল হিন্দুপাড়ার প্রফুল্লের স্ত্রী। দেউলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার রাতে বাড়ির উঠানে গুরুতর দগ্ধ হয়েছিলেন চম্পা রানী।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫