পাহাড়ে সেনা ক্যাম্প সম্প্রসারণের দাবিতে রাঙামাটির রাজস্থলীতে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে। গতকাল বুধবার সকালে রাজস্থলী উপজেলা চত্বরে মারমা সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমার বিচার দাবি করা হয়।
সকাল ১০টায় উপজেলার হ্নারামুখ পাড়া থেকে বিক্ষোভ মিছিল উপজেলার উত্তর-দক্ষিণ দিক ঘোরে। পরে উপজেলা চত্বরে এসে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি করেছেন। কিন্তু সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস সন্ত্রাসীদের অত্যাচারে পাহাড়ের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। সন্তু লারমা পাহাড়ে খুন, গুম, চাঁদাবাজি, অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করছে।
মানববন্ধনে বক্তারা সন্তু লারমার ফাঁসি দাবি করে তিন পার্বত্য জেলার পরিত্যক্ত ক্যাম্পগুলোতে পুনরায় সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন মারমা সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক ঞোমং মারমা, সাধারণ সম্পাদক চাইলু মারমা, হেডম্যান উথিনসিন মারমা, হেডম্যান ক্যসুইথুই মারমা প্রমুখ।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেন মারমা সচেতন নাগরিক সমাজের নেতারা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫