ভেজাল প্রসাধনী শরীরের জন্য খুবই ক্ষতিকর; যে কারণে বিদেশে নিয়ম আছে, খাদ্যের মতো প্রসাধনীরও মান নিয়ন্ত্রণ করতে হবে। ভেজাল খাবার ও ওষুধ যেমন ক্ষতি করে, তেমনি ভেজাল প্রসাধনীও ক্ষতিকর।
উন্নত দেশে ফুড টেকনোলজিতে ফার্মাসিস্টদের দায়িত্ব দেওয়া হয়। প্রসাধনীতেও তা-ই। বাংলাদেশে ওষুধ ও খাদ্যে ভেজাল নিয়ে আমরা তৎপর। কিন্তু প্রসাধনীর ভেজাল নিয়ে তৎপরতা খুবই কম। তেমন আইনও পাই না। কিন্তু এ ক্ষেত্রেও নজর দেওয়া দরকার। কারণ, প্রসাধনপণ্যগুলো ওষুধের মতোই। তাই এ বিষয়ে সরকারসহ সবাইকে নজরদারি রাখতে হবে, সতর্ক হতে হবে। তা না হলে অসাধু ব্যবসায়ীরা সুযোগ নেবে। ক্ষতিগ্রস্ত হবে ব্যবহারকারীরা।
প্রসাধনীর কিছু শরীরের ভেতর ঢুকছে না। আর কিছু ত্বকের উপরিভাগ থেকে ভেতরের দিকে যায়। এগুলো ভেজাল হলে ব্যবহারকারীরা ক্ষতির সম্মুখীন হবে। কতগুলো লিপস্টিক, ট্যালকম পাউডার, কিছু ক্রিম ও লোশন ত্বকের ভেতরে যায়। সেগুলো বেশি বিপজ্জনক। এসব যারা ব্যবহার করবে, তাদের হালকা ক্ষতি থেকে ধীরে ধীরে মারাত্মক ক্ষতি হতে পারে। চূড়ান্ত ক্ষতি ত্বকের ক্যানসার হয়, ক্যানসারের জীবাণু তৈরি হয়। ত্বকে নতুন টিস্যু তৈরি হয় না। সূর্যের অতি বেগুনি রশ্মি প্রতিরোধ করতে পারে না। ফরসা ত্বক কালো হয়ে যায়। তাই ভোক্তা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে সরকার ও সংশ্লিষ্টদের নজরদারি বাড়াতে হবে।
বিশেষজ্ঞ: সাবেক ডিন, ফার্মাসি অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
৭ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫