
চাঁদপুরের মতলব উত্তরের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এই অভিযান শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী শরীফুল হাসান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্যাহ, সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিন প্রমুখ।
উচ্ছেদ পরিচালনার সময় অনেকেই তাদের স্থাপনা সরিয়ে নেয়নি। আবার অনেকে উচ্ছেদ কার্যক্রম দেখে দ্রুত ব্যবসা প্রতিষ্ঠানের মালপত্র সরিয়ে নিতে দেখা যায়।
পানি উন্নয়ন বোর্ড চাঁদপুরের উপবিভাগীয় প্রকৌশলী মো. ওয়াহিদুর রহমান ভূঁইয়া জানান, পানি উন্নয়ন বোর্ডের বাঁধের পাশে ১২৫ জন বালু ব্যবসায়ী অবৈধভাবে জায়গা দখল করে ব্যবসা পরিচালনা করে আসছে। তাদের প্রত্যেককে নোটিশ করা হয়েছে। কিন্তু তারা ব্যবসা বন্ধ করেনি। যে কারণে তাদের ব্যবসা কেন্দ্রে আজকে লাল পতাকা টানিয়ে ব্যবসা পরিচালনা নিষিদ্ধ করে দেয়া হয়।
নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, সেচ প্রকল্পের ৬০ কিলোমিটার বাঁধের ৫ কিলোমিটার করে প্রতিদিন উচ্ছেদ কার্যক্রম চলবে। ভেক্যু দিয়ে অবৈধ স্থাপনাগুলো গুঁড়িয়ে দেয়া হয়। উচ্ছেদের পূর্বে অবৈধ দখলে থাকা ২ হাজার ৩ শ’ ৫০ জনকে নোটিশ ও স্থাপনা সরিয়ে নেয়ার জন্য মাইকিং করা হয়। এ ছাড়া পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে বালু ব্যবসা পরিচালনকারী ১২৫ জনকে নোটিশ করা হয়েছিল।
তিনি আরও বলেন, অভিযানের প্রথম দিনে ৫ হেক্টর ভূমি উদ্ধার করা হয়। এতে প্রায় ৫০ কোটি টাকার সম্পদ অর্জন করতে পেরেছি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্যাহ বলেন, সকাল ১০টা থেকে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধে উচ্ছেদ অভিযান শুরু করেছি। সকল মহল থেকে যথাযথ সাড়া পাচ্ছি। আমাদের উচ্ছেদ অভিযানে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়েছি। আগামীদিনেও অভিযান অব্যাহত থাকবে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫