কুমিল্লার মেঘনা উপজেলার টিঅ্যান্ডটি মোড় থেকে সেননগর বাজার পর্যন্ত ৩ কিলোমিটার সড়ক বেহাল। দীর্ঘদিন মেরামত না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।
সরেজমিনে জানা গেছে, প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করে এ সড়ক দিয়ে। বেহাল সড়কের কারণে দুর্ভোগে পোহাতে হচ্ছে তাদের। এ নিয়ে বিভিন্ন যানবাহনের চালকেরা ক্ষোভ প্রকাশ করেছেন।
দক্ষিণকান্দি গ্রামের বাসিন্দা ফুলমতি বলেন, ‘এ রাস্তায় গাড়ি দিয়া না যাইয়া আইট্টা যাওন ভালা।’
অটোরিকশার যাত্রী রাশিদা আজকের পত্রিকাকে বলেন, কোনো রোগীকে এ সড়ক দিয়ে চলাচল করা কোনোভাবেই সম্ভব না। দড়িকান্দি গ্রামের বাসিন্দা দিলীপ সাহা বলেন, ‘এইডা সড়ক না মরণফাঁদ! সুস্থ মানুষ যাতায়াত করা দায়। আর অসুস্থ রোগী এই সড়কে যাতায়াত করা কোনোভাবেই সম্ভব না, আরও অসুস্থ হয়ে যাবেন।’
স্থানীয় গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইনুদ্দিন মুন্সি তপন বলেন, ‘একাধিকবার এই সড়কটি সম্পর্কে কর্তৃপক্ষকে অবহিত করেছি। গত সমন্বয় সভায়ও করেছি। আশা করি, শিগগির সড়কটি মেরামত করা হবে।’
এ বিষয়ে উপজেলা দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী অহিদুল ইসলাম বলেন, ‘ঘূর্ণিঝড় আম্পান, বন্যায় অবকাঠামো ক্ষতিগ্রস্ত প্রকল্পের আওতায় গত বছরের ৪ সেপ্টেম্বর প্রাক্কলন করে নির্বাহী প্রকৌশলীকে দেওয়া আছে। আশা করি, শিগগির কাজের প্রক্রিয়া শুরু করা যাবে।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫