
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা তিন দিন ধরে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। সকালে সোনালি আলো ছড়িয়ে সূর্য উঠলেও রাত থেকে সকাল পর্যন্ত অনুভূত হচ্ছে হাড় কাঁপানো কনকনে শীত। আজ রোববার সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।
এর আগে শনিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, শুক্রবার এটি ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বিষয়টি নিশ্চিত করেছেন তেঁতুলিয়া আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ রায়।
আবহাওয়া অফিস জানায়, সর্বনিম্ন তাপমাত্রা যদি ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে এবং সেই তাপমাত্রা ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত পরিস্থিতিকে শৈত্যপ্রবাহ বলে। সে হিসেবে পঞ্চগড়ে গত শুক্রবার থেকে প্রতিদিন বিকেলের পর থেকে পরদিন সকাল ৯টা পর্যন্ত টানা শৈত্যপ্রবাহ চলছে। জেলার সর্বত্র কনকনে শীতের কারণে ইজিবাইক, রিকশাভ্যান চালক, দিনমজুর, পরিবহন শ্রমিকসহ খেটে খাওয়া মানুষদের দুর্ভোগ শুরু হয়েছে। সময়মতো কাজে যোগ দিতে পারছেন না তা&রা। তবে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক থাকায় দিনে ঠান্ডার অনুভূতি কম। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৬ ডিগ্রি। সাধারণত সকাল ৭টা থেকে ৮টার মধ্যে ঝলমলে রোদ ছড়িয়ে পড়ে চারদিক।
স্থানীয়রা জানান, কয়েক দিন পর আবার তাপমাত্রা কমে যাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে। রাতভর প্রচণ্ড ঠান্ডা পড়ে। এ অঞ্চলে দিনের তুলনায় রাতে শীতের তীব্রতা বেশি। ভোর সকালে সূর্য উঠে যাওয়ায় কাজে যেতে পারছেন সবাই।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ রায় বলেন, রোববার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস । চলতি সপ্তাহে তাপমাত্রা আরও কমে শীতের তীব্রতা বাড়তে পারে।

শীতকাল বিদায়ের পর রাজধানী ঢাকায় গত কয়েক দিন ধরে তাপমাত্রা বাড়ছিল। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ঊর্ধ্বমুখী। আজ সোমবার সকাল বেলায় আগের দিনের চাইতে তাপমাত্রা বেড়ে যায় ৩ ডিগ্রি সেলসিয়াসের বেশি। তবে দুপুরে প্রথমবারের মতো বৃষ্টি হয়েছে। বেলা আড়াইটার পর শুরু এই বৃষ্টি ছিল গুঁড়ি গুঁড়ি।
১৬ ঘণ্টা আগে
প্রকৃতিতে শীতের রেশ পুরোপুরি কেটে গেছে। তাপমাত্রা বাড়ছে দ্রুত। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়া, কুড়িগ্রামের রাজারহাট ও বান্দরবানে— ১৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সোমবার যা ছিল রংপুরে ১৬ দশমিক ৩।
১৯ ঘণ্টা আগে
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকতে থাকবে
১ দিন আগে
সদ্য বিদায় নেওয়া ফেব্রুয়ারি মাসে তুলনামূলক বৃষ্টি কম হয়েছে। ফলে এই মাস স্বাভাবিকের তুলনায় উষ্ণও ছিল। চলতি মার্চ মাসেও স্বাভাবিকের তুলনায় গরম বেশি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুধু তা-ই নয়, এ মাসের শেষদিকে দু’একটি তাপপ্রবাহও বয়ে যেতে পারে। সেই সঙ্গে ধেয়ে আসতে পারে একাধিক কালবৈশাখী ঝড়ও।
১ দিন আগে