
রাজধানী ঢাকাসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলে তীব্র গতিতে কালবৈশাখী বয়ে গেছে। কালবৈশাখীর সঙ্গে বজ্রপাতে জামালপুরে এক স্কুলশিক্ষার্থী মারা গেছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর অঞ্চল থেকে আজ শুক্রবার ভোর থেকে শুরু হওয়া এই কালবৈশাখী দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে গেছে। কোথাও কোথাও বাতাসের গতিবেগ ৯০ কিলোমিটার পর্যন্ত উঠেছিল।
আজ দুপুরে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা আজকের পত্রিকাকে বলেন, আজ ভোরবেলা সেহরির পরপরই কালবৈশাখী বয়ে যেতে শুরু করে। এর উৎপত্তি হয় রংপুর বিভাগের উত্তর দিক থেকে। এরপর এটি বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, সিলেট, মৌলভীবাজার, গাজীপুর এবং দুপুর ১২টার দিকে রাজধানী ঢাকার ওপর দিয়ে বয়ে যায়। ঢাকা থেকে কালবৈশাখীর গতিপথ ছিল কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চল।
আগামীকাল ঈদের দিনও ভোরবেলায় দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী বয়ে যেতে পারে বলে জানান এই আবহাওয়াবিদ। তিনি বলেন, কালবৈশাখীর গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার ছিল। তবে কোনো কোনো অঞ্চলে এর গতি আরও বৃদ্ধি পেয়ে ৯০ কিলোমিটার পর্যন্ত উঠেছিল।
এদিকে আজ সকালে জামালপুরের উপজেলার কেন্দুয়া ইউনিয়নের চর মৌহডাঙ্গায় বজ্রপাতে মো. হৃদয় হাসান (১৪) নামের এক স্কুলশিক্ষার্থী মারা গেছে। নিহত হৃদয় হাসান ওই এলাকার মধু মিয়ার ছেলে। সে কেন্দুয়া কালীবাড়ি এলাকার মুকুল নিকেতন নামে একটি বেসরকারি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় বাসিন্দা ও হৃদয়ের পরিবারের সদস্যরা জানান, নিজেদের বাড়ির পাশে খালপাড়ে গরুর জন্য ঘাস কাটতে যায় হৃদয়। এ সময় বাড়িফেরার পথে বজ্রপাত হলে হৃদয় মাটিতে পড়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা হাসপাতালে নিয়ে গেলে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বজ্রপাতে হৃদয়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

এখন বর্ষা-পূর্ববর্তী সময়। বছরের এই সময়টাতে সাধারণত কালবৈশাখীসহ বৃষ্টি হয়ে থাকে এই অঞ্চলে। এর সঙ্গে বজ্রপাতও হয়ে থাকে। বছরের প্রথম কালবৈশাখীর আগে দেশের বিভিন্ন স্থানে শিলাবৃষ্টিও হয়ে থাকে। যেটা কয়েক দিন আগে হয়ে গেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় কয়েক দিন ধরে আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন। এর মধ্যে ১৮ মার্চ (বুধবার) কালবৈশাখী আঘাত হানে এই অঞ্চলে। আজ শুক্রবারও দুপুরের মধ্যে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
৭ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় গতকাল কালবৈশাখীসহ হয়েছিল বজ্রবৃষ্টি। বৃষ্টির পরিমাণ ছিল ৩১ মিলিমিটার। আজ বৃহস্পতিবারও দুপুরের মধ্যে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সকাল ৭টায় ঢাকা ও আশপাশের অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
ছুটির দিনে বৃষ্টি মানেই কারও জন্য ঘরোয়া পরিবেশে আড্ডা, আবার কারও জন্য বন্ধুদের সঙ্গে দামাল হয়ে ওঠা। আর সেই ছুটি যদি হয় ঈদের, তাহলে তো কথাই নেই। পরিবার-পরিজন, বন্ধু-বান্ধবদের নিয়ে বৃষ্টিস্নাত দিনে হয় জমিয়ে আড্ডা আর খাওয়া-দাওয়া। অবশ্য ভ্রমণপ্রেমীদের জন্য ছুটির দিনের বৃষ্টি কিছুটা বিরক্তিরও কারণ হতে পা
২ দিন আগে