ছুটির দিনে বৃষ্টি মানেই কারও জন্য ঘরোয়া পরিবেশে আড্ডা, আবার কারও জন্য বন্ধুদের সঙ্গে দামাল হয়ে ওঠা। আর সেই ছুটি যদি হয় ঈদের, তাহলে তো কথাই নেই। পরিবার-পরিজন, বন্ধু-বান্ধবদের নিয়ে বৃষ্টিস্নাত দিনে হয় জমিয়ে আড্ডা আর খাওয়া-দাওয়া। অবশ্য ভ্রমণপ্রেমীদের জন্য ছুটির দিনের বৃষ্টি কিছুটা বিরক্তিরও কারণ হতে পারে।
এবার চৈত্রের তাপদাহ শুরু হওয়ার আগেই শেষ হতে চলেছে পবিত্র রমজান মাস। আগামী ১৯ মার্চ পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ২০ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে। আর চাঁদ দেখা না গেলে ঈদ হতে পারে ২১ মার্চ। তবে সম্ভাব্য এই দুই দিনেই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও দমকা হাওয়ার আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আজ বুধবার প্রকাশিত অধিদপ্তরের পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ২০ ও ২১ মার্চ দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এই দুই দিনে বৃষ্টিপাতের প্রবণতা তুলনামূলক বেশি থাকতে পারে।
আবহাওয়াবিদ ড. ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘আগামী ২০ ও ২১ মার্চ বৃষ্টির সম্ভাবনা বেশি। এরপর দেশজুড়ে একযোগে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম থাকলেও কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে।’
আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। অন্যদিকে মৌসুমি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে, যা আবহাওয়ার এই পরিবর্তনে ভূমিকা রাখছে।
পূর্বাভাস অনুযায়ী, ২০ মার্চ রংপুর, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
একই ধরনের আবহাওয়া ২১ মার্চও বিরাজ করতে পারে। সেদিন রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। সব মিলিয়ে সম্ভাব্য ঈদের ছুটির দিনগুলোয় বৃষ্টির কারণে ভ্রমণ ও আনন্দে কিছুটা প্রভাব পড়তে পারে।

আগামীকাল বৃহস্পতিবার (৯ জুলাই) বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার আয়োজন করেছে সরকার। এবারের জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’।
১৫ ঘণ্টা আগে
আবহাওয়া অধিদপ্তরের আজ সকালের সতর্কবার্তায় বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ বেলা ৩টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
১ দিন আগে
সক্রিয় মৌসুমি বায়ু এবং উত্তর বঙ্গোপসাগরে বিরাজমান আবহাওয়াগত অবস্থার কারণে আগামী পাঁচ দিন দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ সময় দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী, কোথাও কোথাও অতি ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে। তবে পাঁচ দিন পর বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে....
১ দিন আগে
তীব্র জ্বালানি সংকট, ওষুধের অভাব এবং দিনের পর দিন বিদ্যুৎহীনতার মধ্যে থাকা কিউবায় এক টুকরো স্বস্তির আলো নিয়ে এসেছে দেশটির জাতীয় চিড়িয়াখানায় জন্ম নেওয়া চারটি রয়েল বেঙ্গল টাইগার শাবক। এদের মধ্যে একটি অত্যন্ত বিরল প্রজাতির সাদা বাঘ।
২ দিন আগে