দেশের উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ চলছে। রংপুর বিভাগের অধিকাংশ জেলায় তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রির নিচে। কিশোরগঞ্জ এবং নওগাঁ জেলাসহ উত্তরের জেলাগুলোর ওপর দিয়ে চলমান এ শৈত্যপ্রবাহ আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকবে।
এ দিকে দেশের অন্য অঞ্চলগুলোতে শৈত্যপ্রবাহ না চললেও কয়েক বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে—কিশোরগঞ্জ ও নওগাঁ জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
অন্যদিকে খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
মধ্যরাত থেকে সারা দেশের কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের উত্তর-উত্তর-পূর্ব দিকে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামীকাল শুক্রবার ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পরদিন শনিবার কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই।
তবে আগামী দুদিনে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়ার পূর্বাভাস রয়েছে।
মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে বলে সিনপটিক অবস্থায় জানানো হয়েছে।
ঢাকায় পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৮ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ২৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় সামান্য ও যশোরে ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় অবস্থান করছে।
১৬ ঘণ্টা আগে
রাজধানীসহ দেশের বেশ কিছু স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টির পরও কমেনি ভ্যাপসা গরম। এ দিকে আজ শনিবারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। তবে তাতেও গরম কমার সম্ভাবনা নেই বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন দেশের উত্তর-পূর্বাঞ্চল, উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল...
১ দিন আগে
রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
২ দিন আগে
দেশের সব বিভাগেই আজ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ইতিমধ্যে বিকেলে রাজধানীসহ দেশের অনেক জায়গায় বৃষ্টির খবর পাওয়া গেছে। এতে কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা।
২ দিন আগে