প্রকৃতিতে শীতের রেশ পুরোপুরি কেটে গেছে। তাপমাত্রা বাড়ছে দ্রুত। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়া, কুড়িগ্রামের রাজারহাট ও বান্দরবানে— ১৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সোমবার যা ছিল রংপুরে ১৬ দশমিক ৩।
সর্বোচ্চ তাপমাত্রাও বেড়েছে। গত শনিবার যা ছিল কুষ্টিয়ার কুমারখালীতে ৩২ দশমিক ৪, একই এলাকায় গতকাল সেটি বেড়ে হয়েছে ৩৪ ডিগ্রি সেলসিয়াস।
উষ্ণ আবহাওয়ার মাঝে এবার এসেছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস।
আবহাওয়া অধিদপ্তরের আজ সোমবার সকাল ৯টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আগামী ৫ দিনের পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারা দেশে আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ ছাড়া ঢাকায় বাতাসের পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। আগামীকাল ৩ মার্চও ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে ওই দিন তাপমাত্রা দিনের বেলা সামান্য বাড়তে পারে এবং রাতের প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পূর্বাভাসে জানানো হয়, ৪ মার্চ আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিন-রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ৫ মার্চ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। অবশ্য রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
৬ মার্চ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোর ও কক্সবাজারে টেকনাফে ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, রাজধানী ঢাকায় যা ছিল ৩১ দশমিক ৫। অন্যদিকে আজ সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাঙামাটিতে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
১৫ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় আগের দিনের চেয়ে আজ মঙ্গলবার সকালে তাপমাত্রা কমেছে। গতকাল সোমবার সকালে ঢাকায় তাপমাত্রা ছিল ২৪ দশমিক ২। যা আজ সকালে ছিল ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
১ দিন আগে
আজ সোমবার ভোরের আলো ফোটার পরপরই রাজধানী ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন দেখা গিয়েছিল। এর সঙ্গে ছিল হালকা কুয়াশা। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ দেশের ৮টি বিভাগেই দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।
২ দিন আগে
ফাগুন মাসের বিদায় বেলায় ঝড়-বৃষ্টির বার্তা দিচ্ছে প্রকৃতি। আজ সোমবার দেশের দুপুরের মধ্যে তিনটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বাতাসের গতি ৬০ পর্যন্ত হতে পারে।
২ দিন আগে