
দেশের বেশ কিছু অঞ্চলে গতকাল শুক্রবার ভারী বৃষ্টির সঙ্গে বয়ে যায় ঝোড়ো হাওয়া। তাই দাপট কমেছে টানা ১০-১৫ দিনের তাপপ্রবাহের। কমে গরম। নেমে আসে স্বস্তি।
দেশের ৫১টি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে ২৮টি থেকে গতকাল বৃষ্টি হওয়ার তথ্য এসেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে নরসিংদীতে ৪৯ মিলিমিটার। ঢাকায় হয়েছে ২ মিলিমিটার বৃষ্টি।
বৃষ্টির ফলে তাপপ্রবাহের দাপটও প্রায় কমে গেছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩৬ দশমিক ৩, রাজধানী ঢাকায় যা ছিল ৩৩ দশমিক ৫।
আজ শনিবারও বৃষ্টি নিয়ে সুখবর এসেছে আবহাওয়ার পূর্বাভাসে। পূর্বাভাসে বলা হয়েছে, আজ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এদিকে ঢাকা ও এর আশপাশের অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে আজ সকাল ৬টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
আজ ঢাকায় সূর্যাস্ত ৬টা ৪৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৫টা ১০ মিনিটে।

অতিরিক্ত গরমের কারণে শ্রম উৎপাদনশীলতা কমে যাওয়ায় ২০২৪ সালে বাংলাদেশের আনুমানিক ১৩০ থেকে ১৮০ কোটি (১ দশমিক ৩–১ দশমিক ৮ বিলিয়ন) ডলার ক্ষতি হয়েছে। এই অঙ্ক দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় দশমিক ৩ থেকে দশমিক ৪ শতাংশের সমান। বিশ্বব্যাংকের প্রকাশিত নতুন এক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।
৩ ঘণ্টা আগে
নিম্নচাপের প্রভাবে রাজধানী ঢাকাসহ সারা দেশে আগামী কয়েক দিন টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির প্রভাবে আজ ঢাকায় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর বাতাসে দূষণের মাত্রা বেড়েই চলেছে। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের র্যাঙ্কিং থেকে জানা যায়, আজ সকালে ঢাকার বাতাস সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) আইকিউএয়ারের সকাল ৯টা থেকে ১০টা সময়সীমার...
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের লোচিয়েল এলাকায় সীমান্তপথের পাশে দাঁড়িয়ে থাকা আনুমানিক ২০০ বছরের পুরোনো একটি কটনউডগাছ রক্ষায় অবস্থান নিয়েছেন পরিবেশবাদী ও সীমান্ত সংরক্ষণকর্মীরা। তাঁদের দাবি, গাছটি শুধু একটি প্রাচীন বৃক্ষ নয়; এটি ওই অঞ্চলের জীববৈচিত্র্য ও প্রতিবেশব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ।
১ দিন আগে