দেশে মৌসুমি বায়ু প্রবেশ করলেও তা ঢাকা ও খুলনা বিভাগে খুব একটা সক্রিয় অবস্থায় নেই। এতে করে আকাশ মেঘলা থাকলেও ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ শুক্রবার ঢাকায় অল্প বৃষ্টি হতে পারে। তবে ১২ মে থেকে কয়েক দিন টানা বৃষ্টির সম্ভাবনা আছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশীদ আজকের পত্রিকাকে বলেন, ‘দেশে মৌসুমি বায়ু আসলেও তা ঢাকা ও খুলনা বিভাগে খুব বেশি সক্রিয় নেই। এতে করে বৃষ্টিপাতের প্রবণতা নেই। তবে ১০ থেকে ১২ জুনের মধ্যে টানা বৃষ্টির সম্ভাবনা আছে।’
তিনি আরও বলেন, ‘আজ (শুক্রবার) বিকেলের পরে ঢাকায় অল্প বৃষ্টি হবে। এতে কিছুটা পরিবেশ ঠান্ডা হলেও আগামীকাল শনিবার আবার গরম থাকবে।’
আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, ‘আজ সারা দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকার তাপমাত্রা ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। খুলনা বিভাগের প্রায় সবগুলো জেলাতেই মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ আছে।’
আবহাওয়ার পূর্বাভাস বলছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট চট্টগ্রাম বিভাগে কম বেশি বৃষ্টিপাত আছে। গতকাল বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে জয়পুরহাট জেলায় ৯৪ দশমিক ৪ মিলিমিটার।

আজ বৃহস্পতিবার (১৪ মে) সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের বায়ুমানের তালিকায় এ চিত্র দেখা যায়। সংস্থাটির সকাল ৮টা থেকে ৯টা সময়সীমার রেকর্ডে দেখা যায়, আজ ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স স্কোর ১৬৬, যা সবার জন্য অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক।
৯ ঘণ্টা আগে
আবহাওয়া অধিদপ্তর আজ সকাল ৭টার পূর্বাভাসে জানিয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বেলা ১টা পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
১০ ঘণ্টা আগে
নতুন বিধিমালা (আইন) অনুযায়ী, নীরব এলাকায় হর্ন ব্যবহার বা অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী হর্ন ব্যবহারের অপরাধে সর্বোচ্চ ৩ মাসের কারাদণ্ড, অনধিক ১০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড দেওয়া যেতে পারে। পাশাপাশি চালকের বিরুদ্ধে অতিরিক্ত শাস্তি হিসেবে ১ পয়েন্ট দোষসূচক নম্বরও কর্তন করা হবে।
১ দিন আগে
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আজ সকাল ৬টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ২৪।
১ দিন আগে