Ajker Patrika

রাজধানীর আকাশে ঝলমলে রোদ, কমেছে তাপমাত্রা

আজকের পত্রিকা ডেস্ক­
রাজধানীর আকাশে ঝলমলে রোদ, কমেছে তাপমাত্রা
ফাইল ছবি

আগের দিন শুক্রবারের মতো আজ সকালেও রাজধানী ঢাকার আকাশ থেকে ছড়িয়েছে মিষ্টি রোদ। ঝলমলে রোদের সঙ্গে বইছে হালকা বাতাস। এর সঙ্গে তাপমাত্রাও সামান্য কমেছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল সকালের চেয়ে আজ শনিবার ঢাকা ও আশপাশের এলাকায় তাপমাত্রা কিছুটা কমেছে। গতকাল সকাল ৬টায় এই অঞ্চলে তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা আজ একই সময় ছিল ২৩ দশমিক ৯।

আজ সকাল ৭টায় পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এ ছাড়া আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৭৪ শতাংশ।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, রাজধানী ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৯ মিনিটে।

ঢাকা ও আশপাশের অঞ্চলের মতো সারা দেশেও আজ তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। গতকাল সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের আগামী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া আজ প্রধানত শুষ্ক থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে চট্টগ্রামের কোনো কোনো অঞ্চলে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত