
বিশ্বের অন্যতম বিরল স্তন্যপায়ী প্রাণী সাওলা হয়তো বিলুপ্ত হয়ে গেছে। এমন আশঙ্কাই করছেন বিজ্ঞানীরা। হরিণ সদৃশ এই প্রাণীকে ২০১৩ সালে সর্বশেষ দেখা গিয়েছিল একটি ট্রেল ক্যামেরার ছবিতে। দুর্লভ বলেই কেউ কেউ এটিকে ‘এশিয়ার ইউনিকর্ন’ বলেও ডাকেন। ইউনিভার্সিটি অব কোপেনহেগেন-এর বন্যপ্রাণী জেনেটিসিস্ট রাসমুস হেলার মনে করেন—সাওলা প্রাণীটি যদি এখনো পৃথিবীতে বেঁচে থাকে তবে এদের সংখ্যা ১০০-এর নিচে হবে। সংখ্যাটি আরও কম, এমনকি শূন্যও হতে পারে।
তবে এক নতুন জিনগত গবেষণায় দেখা গেছে, সাওলাকে খুঁজে বের করা এবং সংরক্ষণে আশার আলো এখনো আছে। ১৯৯২ সালে দক্ষিণ-পূর্ব এশিয়ার আনামাইট পর্বতমালায় স্থানীয় শিকারিদের ঘরে পাওয়া ট্রফির মাধ্যমে প্রাণীটি প্রথম বৈজ্ঞানিকভাবে চিহ্নিত হয়। নতুন গবেষণায় ২৬টি শিকারের নমুনা বিশ্লেষণ করে সাওলার প্রথম পূর্ণাঙ্গ রেফারেন্স জিনোম তৈরি করা হয়েছে, যা ‘সেল’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে গত ৫ মে।
এই জিনগত মানচিত্র শুধু সাওলার পূর্বপুরুষ সম্পর্কেই নয়, তাদের বর্তমান অবস্থান শনাক্তেও সাহায্য করতে পারে। পরিবেশগত ডিএনএ বিশ্লেষণ করে বিজ্ঞানীরা ছড়িয়ে থাকা কোষ থেকে নদী-নালার পানিতে সাওলার উপস্থিতি শনাক্ত করতে পারবেন।
গবেষণায় আরও জানা গেছে, সাওলার দুটি জেনেটিক গোষ্ঠী রয়েছে, যেগুলো ২০ হাজার থেকে ৫ হাজার বছর আগে পর্যন্ত সময়ের মধ্যে জলবায়ুর পরিবর্তনে আলাদা হয়ে পড়ে। এই দুটি উপগোষ্ঠীকে একত্র করে অন্তত ১২টি জীবিত প্রাণী নিয়ে প্রজনন কর্মসূচি শুরু করলে বিলুপ্তি ঠেকানো সম্ভব হতে পারে।
ভিয়েতনাম ন্যাশনাল ইউনিভার্সিটির গবেষক মিন লে জানিয়েছেন, এখনো অনেক শিকারি বনে ফাঁদ পেতে প্রাণী ধরে। এমন কাজ শুধু সাওলাই নয়, বাঘ-চিতা সহ বহু প্রজাতিকে বিলুপ্তির মুখে ফেলেছে। তিনি সতর্ক করে বলেন, ‘তাৎক্ষণিক সংরক্ষণমূলক পদক্ষেপ না নিলে আরও অনেক প্রাণী অচিরেই হারিয়ে যাবে।’
লাওস-ভিত্তিক সাওলা ফাউন্ডেশন বর্তমানে সাওলা খুঁজে বের করতে কাজ করছে। সংস্থাটির প্রধান নির্বাহী লরেইন স্কটসন বলেন, ‘আমরা আশা করি, ভবিষ্যতে সাওলার অন্যান্য আবাসেও অনুসন্ধান চালাতে পারব।’
সংস্থাটির কারিগরি পরিচালক রব টিমিন্স ১৯৯৬ সালে লাওসে মার্থা নামে জীবিত একটি সাওলা দেখেছিলেন। তিনি বলেন, ‘আমরা মাত্র কয়েকটি প্রাণী দিয়েই পুরো প্রজাতিকে ফিরিয়ে আনতে পারি। যেমনটা কনডর, গ্যালাপাগোস কচ্ছপ বা মরিশাস কেস্টরেলের ক্ষেত্রে হয়েছে।’
বিলুপ্তির কিনারায় দাঁড়িয়ে থাকা এই রহস্যময় প্রাণীটিকে নিয়ে তাই এখনো শেষ আশা বাঁচিয়ে রাখছেন বিজ্ঞানীরা।

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
২০ মিনিট আগে
মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
২ ঘণ্টা আগে
দেশের বিভিন্ন অঞ্চলে কয়েক দিন ধরেই চলছে বৃষ্টি। তবে সেই অনুযায়ী কমছে না গরমের অনুভূতি। আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা সিলেট ও তেঁতুলিয়ায় ৩৬ ডিগ্রি রেকর্ড করা হয়েছে, যা মৃদু তাপপ্রবাহ হিসেবে বিবেচনা করা হয়। এদিকে সর্বোচ্চ ৬১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে গোপালগঞ্জে।
১৩ ঘণ্টা আগে
খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় আজ অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বর্ষণ হতে পারে।
১ দিন আগে