Ajker Patrika

বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা, পড়বে ভ্যাপসা গরম

আজকের পত্রিকা ডেস্ক­
বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা, পড়বে ভ্যাপসা গরম
নানা কারণে মানুষ ২০২৪ সালকে ভবিষ্যতে সবচেয়ে শীতলতম বছর হিসেবে মনে রাখতে পারেন। ছবি: এএফপি

শ্রাবণের বিদায়বেলায় বৃষ্টির মাত্রা কিছুটা কমে এসেছে। কোথাও কোথাও স্বল্প সময়ের জন্য কিছুটা বৃষ্টি হলেও ভ্যাপসা গরম কমছে না। এর মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ বুধবার রাজধানী ঢাকাসহ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে আবহাওয়া প্রায় শুষ্ক থাকতে পারে। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮- ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। এ ছাড়া আজ সন্ধ্যায় ঢাকায় সূর্যাস্ত ৬টা ৩৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৩৩ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ৫ মিলিমিটার।

এ দিকে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এ ছাড়া মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত