
শ্রাবণ মাসের শেষ দিকে উত্তল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। উত্তাল সাগরে এরই মধ্যে সৃষ্টি হয়েছে একটি লঘুচাপ। এ জন্য দেশের চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে হবে।
আজ বুধবার সকালে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে হবে।
একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটির আপাতত নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা কম বলে ধারণা করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। তবে এর প্রভাবে আগস্ট মাসের অবশিষ্ট দিনগুলোতে দেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক আজকের পত্রিকাকে বলেন, আগস্ট মাসের এই সময় বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়ে থাকে। এবারের লঘুচাপটি উপকূলের কাছাকাছি সৃষ্ট হয়েছে। এটি কতটা শক্তি সঞ্চয় করবে—সে বিষয়ে এখন তেমন কিছু বলা যাচ্ছে না। তবে সুস্পষ্ট লঘুচাপে রূপ নিতে পারে।
লঘুচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা আছে কি না জানতে চাইলে ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, লঘুচাপের কারণে বরিশাল, খুলনা, নোয়াখালী, চট্টগ্রাম, হাতিয়া, ভোলা—এসব অঞ্চলে আজকে থেকে বৃষ্টি শুরু হবে। ১৩ আগস্ট থেকে বৃষ্টির মাত্রা ক্রমান্বয়ে বাড়তে পারে। এ সময় থেকে ঢাকা, কুমিল্লার মতো দেশের মধ্যাঞ্চলেও বৃষ্টি হতে পারে। আগস্ট মাসের বাকি দিনগুলোতেও বৃষ্টির এই ধারা চলার সম্ভাবনা রয়েছে।
টানা বৃষ্টির আভাস দিলেও গরম কমার সম্ভাবনা নেই বলে জানান আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক।

মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
৪ ঘণ্টা আগে
দেশের বিভিন্ন অঞ্চলে কয়েক দিন ধরেই চলছে বৃষ্টি। তবে সেই অনুযায়ী কমছে না গরমের অনুভূতি। আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা সিলেট ও তেঁতুলিয়ায় ৩৬ ডিগ্রি রেকর্ড করা হয়েছে, যা মৃদু তাপপ্রবাহ হিসেবে বিবেচনা করা হয়। এদিকে সর্বোচ্চ ৬১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে গোপালগঞ্জে।
১৫ ঘণ্টা আগে
খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় আজ অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বর্ষণ হতে পারে।
১ দিন আগে
জলবায়ু পরিবর্তনের আরও একটি উদ্বেগজনক চিত্র সামনে এসেছে। ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুলাইয়ে মেরু অঞ্চল ছাড়া বিশ্বের মহাসাগরগুলোর গড় পৃষ্ঠতলের তাপমাত্রা রেকর্ড সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
২ দিন আগে