
২০২৫ সালে ৩৫০টিরও বেশি প্রাকৃতিক দুর্যোগে ১৬ হাজারেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে বেলজিয়ামভিত্তিক গবেষণা সংস্থা ‘ক্রেড’ (সিআরইডি)।
ইউরোপের অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ ইউনিভার্সিটি অব লুভেনে অবস্থিত সেন্টার ফর রিসার্চ অন দ্য এপিডেমিওলজি অব ডিজাস্টারস (ক্রেড) সম্প্রতি তাদের ইমার্জেন্সি ইভেন্টস ডেটাবেস থেকে এই পরিসংখ্যান প্রকাশ করেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বজুড়ে মোট ৩৫৮টি প্রাকৃতিক দুর্যোগ আঘাত হেনেছে। এতে ১৬ হাজারের বেশি মানুষের মৃত্যু ছাড়াও ১১ কোটি ২ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বৈশ্বিক অর্থনীতির ১৬৯ দশমিক ৬৮ বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে।
দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, গবেষণায় সহায়তা এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তার লক্ষ্যে ক্রেড বিশ্বের বিভিন্ন প্রান্তের বড় দুর্যোগগুলোর তথ্য সংরক্ষণ করে। এই তথ্যভাণ্ডার মূলত কোনো নির্দিষ্ট জনপদের ঝুঁকি এবং দুর্যোগ হ্রাসে নীতি নির্ধারণে সহায়তা করে।
ক্রেড জানায়, গত বছর দুর্যোগে মোট প্রাণহানির একটি বড় অংশই ছিল এশিয়ায়। বিশেষ করে মিয়ানমার ও আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ঘটে। এছাড়া সিরিয়ায় রেকর্ড ভাঙা খরায় দেশটির ৮০ শতাংশ মানুষ মানবিক সহায়তা নেওয়ার মতো অবস্থায় পড়ে যায়। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ‘প্যালিসেডস’ ও ‘ইটন’ দাবানল বিশ্বে এ যাবৎকালের সবচেয়ে ব্যয়বহুল অগ্নিকাণ্ডগুলোর অন্যতম হিসেবে চিহ্নিত হয়েছে।
গত সোমবার প্রকাশিত তথ্য অনুযায়ী, জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রবল মৌসুমি বৃষ্টিপাতে পাকিস্তানে ভয়াবহ বন্যা দেখা দেয়। আগস্টের মাঝামাঝি সময়ে এই বন্যা চরমে পৌঁছায়, যাতে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয় এবং ক্ষতিগ্রস্ত হয় প্রায় ৬৯ লাখ মানুষ।
ক্রেড বলছে, ২০২৫ সালের ক্ষয়ক্ষতির এই পরিসংখ্যান এখনো চূড়ান্ত নয় এবং এটি আরও বাড়তে পারে। পাকিস্তান, ভারত ও ইউরোপে তীব্র তাপপ্রবাহ দেখা দিলেও তথ্য সংগ্রহে বিলম্বের কারণে তাপপ্রবাহ ও খরাজনিত অনেক মৃত্যুর হিসাব এখনও এই তালিকায় অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি।
প্রাকৃতিক দুর্যোগের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, গত বছর এশিয়ায় সর্বোচ্চ ১৭৫টি দুর্যোগ আঘাত হেনেছে। এরপর আমেরিকায় ৯৩টি এবং আফ্রিকায় ৬৩টি দুর্যোগ রেকর্ড করা হয়। দেশভিত্তিক তালিকায় দেখা যায় যুক্তরাষ্ট্রে ৩৩টি, ইউরোপে ২২টি, ইন্দোনেশিয়ায় ২০টি, ভারত ও ফিলিপাইনে ১৬টি করে, ভিয়েতনাম ও থাইল্যান্ডে ১৪টি করে, ব্রাজিলে ১০টি, মাদাগাস্কারে ৮টি, মালয়েশিয়ায় ৭টি এবং ওশেনিয়া অঞ্চলে ৫টি দুর্যোগ হানা দিয়েছে।
গত বছর প্রাকৃতিক দুর্যোগে মোট মৃত্যুর ৭২ দশমিক ৮ শতাংশই হয়েছে এশিয়ায়, যেখানে আর্থিক ক্ষতির পরিমাণ ৫৩ দশমিক ৬ বিলিয়ন ডলার। তবে সর্বোচ্চ ১১০ দশমিক ৬ বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতি হয়েছে আমেরিকায়। দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ১০টি দেশের তালিকায় রয়েছে পাকিস্তান (৬৯ লাখ মানুষ)। দেশটিতে বন্যায় মৃত্যু হয়েছে ১ হাজার ৩৭ জনের।
২০২৫ সালের সবচেয়ে প্রাণঘাতী দুটি দুর্যোগ ছিল মিয়ানমার ও আফগানিস্তানের ভূমিকম্প। মিয়ানমারে ভূমিকম্পে কমপক্ষে ৩ হাজার ৮২০ জনের মৃত্যু হয়েছে এবং ১১ বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে আফগানিস্তানে ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন আনুমানিক ২ হাজার ২০০ জন।

আজকের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
১৯ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় বুধবার (২৪ জুন) ভারী বৃষ্টি প্রভাব আজও রয়ে গেছে। আজ বৃহস্পতিবার সকালেও আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে বৃষ্টি হয়েছে ৩৪ মিলিমিটার। আর সারা দেশের মধ্য গতকাল বেশি বৃষ্টিপাত ছিল সিলেটে ৬৪ মিলিমিটার।
২ দিন আগে
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশ ঋণভিত্তিক নয়, অনুদানভিত্তিক আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশের দায় অত্যন্ত সামান্য।
২ দিন আগে
হিট ডোম বা তাপ বলয়ের প্রভাবে তীব্র তাপপ্রবাহে পুড়ছে পুরো ইউরোপ। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক বিশ্লেষণে বলা হয়েছে, আজ বুধবার ইউরোপের প্রায় ৯ কোটি ৪০ লাখ মানুষ ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা প্রত্যক্ষ করবে, যাদের বড় অংশ ফ্রান্স ও স্পেনের বাসিন্দা...
২ দিন আগে