Ajker Patrika

তাপমাত্রা নিয়ে আবহাওয়ার পূর্বাভাসে দুঃসংবাদ

আজকের পত্রিকা ডেস্ক­
তাপমাত্রা নিয়ে আবহাওয়ার পূর্বাভাসে দুঃসংবাদ
ছবি: সংগৃহীত

বৈশাখ মাসে ভ্যাপসা গরম কমছেই না। দেশের অধিকাংশ অঞ্চলে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস বা এর বেশি। গতকাল রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা রাজধানী ঢাকায় ছিল ৩৫ দশমিক ৫।

আজ সোমবার সকাল ৬টায়ও ঢাকার তাপমাত্রা আগের দিনের তুলনায় ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে হয়েছে ২৮ দশমিক ৪।

তাপমাত্রা নিয়ে আজও দুঃসংবাদ রয়েছে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে। এতে বলা হয়েছে, ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগের দু’এক জায়গায় আজ দুপুরের মধ্যে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এই অঞ্চলগুলোতে বাতাসের গতিবেগ হতে পারে ৬১ থেকে ৮০ কিলোমিটারের মধ্যে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

তিন বিভাগে ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপমাত্রা আরও বাড়তে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

এদিকে আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৩২ মিনিটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত