Ajker Patrika

তীব্র দাবদাহে নাকাল নগরের জনজীবন

  • আগামী তিন দিনে বাড়তে পারে গরম।
  • কয়েকটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে।
‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
তীব্র দাবদাহে নাকাল নগরের জনজীবন

বৈশাখের শুরুতেই তীব্র দাবদাহে নাকাল হয়ে পড়েছে জনজীবন। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কয়েক দিন ধরে তাপমাত্রা ধারাবাহিকভাবে বাড়ছে। বিশেষ করে দিনের বেলায় প্রখর রোদ আর ভ্যাপসা গরমে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বাইরে কাজ করা শ্রমজীবীসহ নিম্ন আয়ের মানুষ তীব্র গরমে কষ্টে আছেন।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়ি জেলা রাঙামাটিতে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল উত্তর-পূর্বের সিলেটে ২০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ফলে গরমের তীব্রতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। তার মানেই জনজীবনের দুর্ভোগ আরেকটু দীর্ঘায়িত হতে পারে। পুরো সপ্তাহই তাপমাত্রা প্রায় এমনই থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গতকাল রাজধানীসহ দেশের অনেক জেলায়ই তাপমাত্রা ছিল সাড়ে ৩৫ ডিগ্রির ওপরে। এ দেশের মানুষের অভ্যস্ততার বিচারে একে বেশ গরমই বলতে হয়। মধ্যাহ্নের পর সূর্যের তাপের তীব্রতা ছিল প্রচণ্ড।

পূর্বাভাসে খানিকটা স্বস্তির আশা জাগিয়ে আবহাওয়া অফিস বলেছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে। পূর্বাভাসমতো কিছু বৃষ্টি হলে তা মানুষসহ প্রাণিকুলকে একটু স্বস্তি দেবে।

তীব্র গরমে বিপাকে পড়েছেন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের সাধারণ শ্রমজীবী মানুষ। গরমে তাঁরা প্রচণ্ড দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে রিকশাচালক, দিনমজুর, নির্মাণশ্রমিক ও হকাররা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন। তীব্র গরমের মধ্যে কোথাও কোথাও বিদ্যুতের দীর্ঘ বা ঘন ঘন লোডশেডিং দুর্ভোগের মাত্রা বাড়িয়ে তুলেছে।

চিকিৎসকেরা সতর্ক করে বলছেন, এ সময় অতিরিক্ত গরমে হিটস্ট্রোক, পানিশূন্যতার মতো স্বাস্থ্যগত সমস্যার ঝুঁকি বেড়ে যায়। তাই রোদের মধ্যে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, পর্যাপ্ত পানি পান করা, হালকা ও ঢিলেঢালা পোশাক পরার পরামর্শ দিয়েছেন তাঁরা। শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ যত্ন নিতেও বলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যাঁরা

আ.লীগ নেতারা চাঁদাবাজিতে ব্যস্ত ছিলেন, মন্ত্রীরাও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেতেন না: আব্দুল মোমেন

যেসব শর্তে ইতিবাচক সাড়া পেলে ইসলামাবাদে আসতে রাজি ইরান

তৃতীয় মাত্রার জিল্লুরের সহধর্মিণী পেলেন বিএনপির মনোনয়ন

বাণিজ্যিক হেলিকপ্টার পরিচালনার লাইসেন্স পেল সাবেক উপদেষ্টার প্রতিষ্ঠান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত