
চলমান উন্নয়ন প্রকল্পগুলোকে সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিমার্জনের নির্দেশ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। একই সঙ্গে তিনি বলেছেন, নতুন প্রকল্প এমনভাবে নেওয়া হবে যাতে বর্তমান সরকারের মেয়াদেই এর সুফল দৃশ্যমান হয়।
সোমবার (২০ জুলাই) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতাধীন চলমান ও অননুমোদিত নতুন প্রকল্প পর্যালোচনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি এসব কথা বলেন।
পরিবেশমন্ত্রী বলেন, নতুন প্রকল্প গ্রহণে জনগণের প্রত্যাশা ও সরকারের অঙ্গীকারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। দ্রুত প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নের মাধ্যমে দৃশ্যমান ফল নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।
সভায় পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী নিয়মিত প্রকল্পগুলোর অগ্রগতি তদারকি করছেন। জনগণ যাতে সর্বোচ্চ সুফল পায়, সে বিষয়টি বিবেচনায় রেখে নতুন প্রকল্প গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।
পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সব মন্ত্রণালয়ের প্রকল্প পর্যালোচনা করা হচ্ছে। বর্তমান সরকারের মেয়াদেই বাস্তবায়ন সম্ভব—এমন প্রকল্পকে অগ্রাধিকার দিয়ে দ্রুত অনুমোদনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
সভায় পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ, পরিকল্পনা কমিশনের সদস্য এবং সংশ্লিষ্ট দপ্তর ও প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শাকবাড়িয়া নদীতে তখন ভাটার টান। কাদাভেজা নদীর তীরে পানির রেখা পিছু হটতেই জেগে উঠেছে পিছল কাদার চর। একদিকে খুলনার কয়রা উপজেলার লোকালয়, আর অন্যদিকে নদী পার হলেই বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন।
৭ ঘণ্টা আগে
আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
১১ ঘণ্টা আগে
ঢাকার সকাল শুরু হলো ঝুম বৃষ্টিতে। এদিকে আবহাওয়া অধিদপ্তরও পূর্বাভাসে জানিয়েছে, আজ ঢাকায় বৃষ্টির দেখা মিলতে পারে। আজ রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।
১ দিন আগে
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় আজ শনিবার অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
২ দিন আগে