
সারা দেশের ওপর মৌসুমি বায়ু কম সক্রিয় রয়েছে। আর এ জন্য বৃষ্টির মাত্রাও কমে এসেছে। সে কারণে আজ মঙ্গলবার সারা দেশে টানা ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন একটা নেই। তবে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এদিকে রাজধানী ঢাকায় সকাল থেকে আকাশ রৌদ্রোজ্জ্বল থাকলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে আকাশ আংশিক মেঘলা হতে পারে।
এ কথা জানিয়ে সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও এর আশপাশের এলাকায় বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আজ সকাল ৬টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সারা দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গা ও রাজারহাটে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া গতকাল সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সিলেটের শ্রীমঙ্গলে ১৯ মিলিমিটার।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামীকাল ১ অক্টোবরের মধ্যে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হলেও কমছে না গরমের অস্বস্তি। রাজধানী ঢাকাসহ দেশের অধিকাংশ অঞ্চলে ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা বিরাজ করছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহজুড়ে এমন গরম অনুভূত হতে পারে। তবে একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
৫ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় গতকাল বৃহস্পতিবার বৃষ্টি হয়েছে সামান্য। দেশের অন্যান্য অঞ্চলেও আগের দিনের তুলনায় বৃষ্টি বেশি হয়েছে। গতকাল সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে ১০৯ মিলিমিটার। আজ শুক্রবার ছুটির দিনে ঢাকাসহ দেশের ১১টি অঞ্চলের ওপর দিয়ে বয়ে পারে বজ্রবৃষ্টিসহ কালবৈশাখী।
১৭ ঘণ্টা আগে
দেশের বেশির ভাগ অঞ্চল গতকাল বুধবার ছিল বৃষ্টিশূন্য। এ কারণে ঢাকা, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর ও চাঁদপুর জেলায় বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল লক্ষ্মীপুর জেলার রামগতিতে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
২ দিন আগে
দেশের উত্তরে রংপুর, ময়মনসিংহ, সিলেট অঞ্চলে প্রতিদিনই কমবেশি বৃষ্টি হচ্ছে। আবার দক্ষিণে খুলনা, বরিশালে তাপপ্রবাহ বয়ে চলছে। কিন্তু গরম পড়ছে সারা দেশেই। এই সময় বৃষ্টি হলে গরম কিছুটা কমবে। আবার বৃষ্টি বন্ধ থাকলে গরম বাড়বে।
৩ দিন আগে