আগামীকাল (২ সেপ্টেম্বর) বিয়ে করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এটি তার তৃতীয় বিয়ে। পাত্রী শাম্মা দেওয়ান। তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী। শাম্মার জন্ম ও বেড়ে ওঠা আমেরিকায়ই।
এদিকে অপূর্বর সাবেক স্ত্রী নাজিয়া হাসান অদিতির এক স্ট্যাটাসের মাধ্যমে সামনে চলে এলো অপূর্বর পরকীয়ার বিষয়টি, যা নতুন করে এ অভিনেতাকে সমালোচনায় ফেলে দিলো।
২০১১ সালে নাজিয়া হাসান অদিতির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এ সংসারে জায়ান ফারুক আয়াশ নামে এক পুত্র সন্তান রয়েছে। গত বছর দীর্ঘ ৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তারা। ঠিক কি কারণে এই বিচ্ছেদ ঘটে তার হদিশ মেলেনি। দীর্ঘ দিন কেটে গেলেও বিয়েবিচ্ছেদের কারণ ব্যাখ্যা করেননি অপূর্ব কিংবা নাজিয়া। তবে অপূর্বর বিয়ের খবর প্রকাশ পেতেই অপূর্বর সাবেক স্ত্রী নাজিয়া তার ফেসবুকে আজ বিকালে একটি স্ট্যাটাস দিয়েছেন। শুভেচ্ছা জানিয়ে তাতে লিখেছেন-‘চার বছরের প্রেম সফল হলো, মাশাআল্লাহ্! নব বিবাহিতদের জন্য শুভ কামনা।’
এতে কারো নাম উল্লেখ করেননি নাজিয়া। ঠিক কাকে উদ্দেশ্য করে এই শুভেচ্ছা বার্তা দিলেন তাও প্রশ্নবিদ্ধ! তবে নেটিজেনদের ভাষ্য-‘এটি অপূর্বকে উদ্দেশ্য করেই লিখেছেন নাজিয়া।’
যা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। এটুকু তথ্য ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন অনেকে। কারণ হবু স্ত্রী শাম্মার কারণেই নাজিয়ার সঙ্গে অপূর্বর বিচ্ছেদ হয়েছে বলে মনে করছেন তারা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা কথাও উঠেছে। নাজিয়া স্ট্যাটাসটি দেওয়ার সঙ্গে সঙ্গে মন্তব্য করেছেন প্রায় পাঁচ শত। যদিও সেই স্ট্যাটাসটি পরবর্তীতে ডিলেট বা গোপন করে রেখেছেন, যার কারণে এখন দেখা যাচ্ছে না।
এ নিয়ে নাজিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও সাড়া মেলেনি।

প্রেক্ষাগৃহে দাপট দেখাতে না পারলেও ওটিটিতে মুক্তির পর আলোড়ন তৈরি করে কিরণ রাওয়ের বলিউড সিনেমা ‘লাপাতা লেডিস’। রেলস্টেশনে বদল হয়ে যায় দুই নববধূ। কারণ লম্বা ঘোমটা। সেই ঘোমটার আড়ালে নিজের সদ্য বিয়ে করা স্ত্রীকে চিনতে পারেনি বর। এরপর নানা মজার ও সংকটপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে নারী স্বাধীনতা
২৫ মিনিট আগে
আল্লু অর্জুন অভিনীত ‘রাকা’ সিনেমা নিয়ে চলছে উন্মাদনা। ঘোষণার পর থেকে আলোচনার কেন্দ্রে অ্যাটলি পরিচালিত সিনেমাটি। এবার শোনা যাচ্ছে, রাকায় দেখা যাবে হলিউডের অস্কারজয়ী অভিনেতা উইল স্মিথকে। ভারতীয় সংবাদমাধ্যম মিড-ডে এক প্রতিবেদনে দাবি করেছে, অ্যাটলির এই সায়েন্স ফিকশন অ্যাকশন সিনেমায় খলনায়কের চরিত্রে
৩৫ মিনিট আগে
ঢাকা শহরের ৪১৬ বছর উদ্যাপনে ‘উৎসবে, গর্বে, দায়িত্বে’ প্রতিপাদ্যে ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ শীর্ষক মাসব্যাপী উৎসবের আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। উৎসবের অংশ হিসেবে রাজধানীর মধুমিতা সিনেমা হলে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব।
৪১ মিনিট আগে
নতুন প্রজন্মের অভিনয়শিল্পী খোঁজার উদ্যোগ রিয়েলিটি শো ‘ফেস অব টুমরো’র প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন এম এইচ এস লাবণ ও রাইসা সুলতানা। চ্যাম্পিয়ন জুটি পেয়েছেন ৫ লাখ টাকা পুরস্কার। প্রথম রানার্সআপ শৌমিক ও সিফনা পেয়েছেন ৩ লাখ টাকা এবং দ্বিতীয় রানার্সআপ তমাল ও মুনমুন পেয়েছেন ১ লাখ টাকা।
১ দিন আগে