
দুই দশক ধরে অভিনয় দিয়ে দর্শকের মন জয় করে যাচ্ছেন জিয়াউল ফারুক অপূর্ব। এবার তিনি একক কনসার্টে গান শুনিয়ে মুগ্ধ করলেন। তবে দেশে নয়, অপূর্বর একক কনসার্টটি হয়েছে যুক্তরাষ্ট্রে। স্থানীয় সময় ৮ আগস্ট নিউইয়র্কের জ্যামাইকা পারফরমিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হয় ‘অপূর্ব মিউজিক্যাল নাইট’ শিরোনামের কনসার্ট।

আজ রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটক ‘ভুল সবই ভুল’। মাসরিকুল আলমের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও সাবিলা নূর। এক দম্পতিকে ঘিরে নাটকের গল্প। তাদের বিয়ে হয়েছে ৯ মাস। এরই মাঝে স্ত্রী নিতুর ধারণা জন্মেছে, তার স্বামীর ভালো কোনো গুণ নেই, যা আছে সবই বদ গুণ।

টিভি নাটক দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন জিয়াউল ফারুক অপূর্ব। ইদানীং ওয়েব কনটেন্টেও নজর কাড়ছেন তিনি। টিভি কিংবা ওয়েবে যতটা সরব তিনি, ঠিক ততটা অনিয়মিত সিনেমায়। ২০১৫ সালে ‘গ্যাংস্টার রিটার্নস’ নামের একটি সিনেমায় অভিনয় করেছিলেন। এরপর সে পথে আর পা বাড়াননি। দীর্ঘ প্রায় এক দশক পর নতুন সিনেমা এসেছে...

গত সপ্তাহে প্রতিম ডি গুপ্তর ‘চালচিত্র’ সিনেমা দিয়ে টালিউডে অভিষেক হয়েছে জিয়াউল ফারুক অপূর্বর। সিনেমাটি মুক্তির এক সপ্তাহের মধ্যেই এল সিনেমার সিকুয়েলের খবর। সেখানেও থাকছেন অপূর্ব। এমনটা জানিয়েছেন নির্মাতা।