১৪ দিনের দীর্ঘ লড়াই শেষে আজ মঙ্গলবার সকাল ৬টায় মারা গেলেন অভিনেত্রী রিশতা লাবণী সীমানা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মাত্র ৩৯ বছর বয়সে শেষ হলো এই অভিনেত্রীর কর্মময় পথচলা। সীমানার মৃত্যুর খবর আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন তাঁর ছোট ভাই এজাজ বিন আলী।
গত ২১ মে রাতে হঠাৎ সীমানা অসুস্থ হয়ে পড়েন। সেদিন রাতে তাঁকে দ্রুত ধানমন্ডির বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণের কথা জানান। পরদিন আরও উন্নত চিকিৎসার জন্য সীমানাকে ধানমন্ডির আরেকটি হাসপাতালে নেওয়া হয়। এরপর চিকিৎসকদের পরামর্শে তাঁকে ঢাকার আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করানো হয়।
এরপর কয়েক দিন নিউরোসায়েন্সেস হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। গত ২৫ মে এই হাসপাতালে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। এরপর শারীরিক অবস্থার আরও অবনতি হলে গত বুধবার বিকেল থেকে সীমানার চিকিৎসা চলছিল ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। শুরুর দিকে তাঁকে আইসিইউতে রাখা হলেও বুধবার থেকে লাইফ সাপোর্টে রাখা হয়। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে সীমানা চলে যান না-ফেরার দেশে।
সীমানা ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে কাজ শুরু করেন। ‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন তিনি। পরে নাটকেও অভিনয় শুরু করেন। কিন্তু হঠাৎ ২০১৬ সাল থেকে অভিনয়ে বিরতি। পরে জানা যায়, মা হওয়ার জন্যই এই বিরতি।
সীমানার দুই সন্তান। বড় সন্তান শ্রেষ্ঠর বয়স আট, আর ছোট সন্তান স্বর্গ তিন বছর বয়সী।
বিনোদন সম্পর্কিত আরও খবর পড়ুন:
সিরিজ হিসেবে ফিরছে ‘কাভি আলভিদা না ক্যাহনা’। সিরিজটি কেবল মূল সিনেমার রিমেক হবে না, বরং আধুনিক সম্পর্কের জটিলতাকে আরও বিশদভাবে তুলে ধরবে।
৭ ঘণ্টা আগে
অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তার হয়েছেন চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেব প্রসাদ রায়। পূজা দাবি করেছেন, এ ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই।
১২ ঘণ্টা আগে
জনপ্রিয় অনেক গানের সুরকার ও কণ্ঠশিল্পী বাপ্পা মাজুমদার। এবার প্রথমবার তাঁর সুর ও সংগীত আয়োজনে গাইলেন উপমহাদেশের প্রখ্যাত শিল্পী ও সুরকার রুনা লায়লা। বাংলা গজল ঘরানায় তৈরি ‘অনায়াসে’ শিরোনামের গানটিতে রুনা লায়লার সঙ্গে কণ্ঠও দিয়েছেন বাপ্পা মজুমদার। এটি লিখেছেন সৈয়দ গালিব হাসান।
১৫ ঘণ্টা আগে
২৩ এপ্রিল থেকে প্রচার শুরু হলো ‘গানচিল পথের গল্প’ নামের ট্রাভেল ডকুমেন্টারি সিরিজের। বাংলাদেশের বিভিন্ন জেলার আনাচকানাচে ছড়িয়ে থাকা সাংস্কৃতিক বৈচিত্র্য, পেশা ও জীবনযাপনের ভিন্নতা নিয়ে সিরিজটি পরিচালনা করেছেন মোহাম্মদ আলী। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি ক্যাফেতে হয়ে গেল গানচিল পথের গল্প...
১৭ ঘণ্টা আগে