
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে—
জাতীয় জাদুঘর (প্রধান মিলনায়তন)
সকাল সাড়ে ১০টা: থুডারাম (ভারত); বেলা ১টা: আ লাইফ ইন সাইলেন্স (বুলগেরিয়া), পিঙ্গদা (বুরকিনা ফাসো); বেলা ৩টা: আ ভিজিট (চীন); বিকেল ৫টা: হ্যাভ ইউ সিন হিম অ্যাগেইন, সিভিলাইজড, জীবনরেখা, অদ্ভুত, মেকিং ইত্যাদি, ফণিমনসা, দ্য রিডার, রেড রুটস (বাংলাদেশ); সন্ধ্যা ৭টা: নয়া মানুষ (বাংলাদেশ)
জাতীয় জাদুঘর (সুফিয়া কামাল মিলনায়তন)
সকাল সাড়ে ১০টা: ফলো দ্য সান (রাশিয়া); বেলা ১টা: ইনভেশন (ইরান), ভালেরিজা (ক্রোয়েশিয়া), আমিনা (ইতালি), হোপ নেভার ডাইস (যুক্তরাষ্ট্র); বেলা ৩টা: দ্য আদার সাইড (তিউনিশিয়া), স্কেয়ারক্রো (অস্ট্রিয়া); বিকেল ৫টা: পটারি, তিমির গান, দ্য রোড টু মাই ফাদার, ঝরা পাতার চিঠি (বাংলাদেশ); সন্ধ্যা ৭টা: বেনিথ দ্য ব্যাজ (ফিলিপাইনস)
শিল্পকলা একাডেমি (জাতীয় চিত্রশালা মিলনায়তন)
সকাল সাড়ে ১০টা: টুওয়ার্ডস দ্য লাইট (লেবানন), অ্যাজ দ্য ওয়াটার ফ্লোস (চীন); বেলা ১টা: ১০০ সানসেট (কানাডা); বেলা ৩টা: ডাউনদেয়ার (মন্টেনিগ্রো), উইদাউট মি (ইরান); বিকেল ৫টা: দ্য সানসাং অ্যান্টলিওন সং (শ্রীলঙ্কা)
আলিয়ঁস ফ্রঁসেজ
সকাল সাড়ে ১০টা: আ লোনলি পারসনস মনোলগ (আজারবাইজান), বেলা আড়াইটা: দ্য জার্নি টু নো এন্ড (চীন); বিকেল সাড়ে ৪টা: বার্নিং (কিরগিজস্তান)
স্টামফোর্ড ইউনিভার্সিটি মিলনায়তন
বেলা ১১টা: পানিশমেন্ট (কাজাখস্তান); বেলা ১টা: ডাইং ফর ডাম্মিস (জার্মানি); বেলা ৩টা: দ্য হুইলবারো (ইতালি); বিকেল ৫টা: কালারস অব হোপ, ইন অ্যানাদার ওয়ার্ল্ড, প্রত্যাবর্তন, মিখাইল, অদৃশ্য দেয়াল, ময়া (বাংলাদেশ)
কক্সবাজার সমুদ্রসৈকত
বিকেল ৪টা: ড্রেইনড বাই ড্রিমস (বাংলাদেশ); সন্ধ্যা ৬টা: জলে জ্বলে তারা (বাংলাদেশ)।

বিয়ের পর সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় নিজের প্রতিভা প্রকাশে ব্যর্থ হন অনেক নারী। বিবাহিত নারীদের সেই প্রতিভাকে নতুন করে জাগিয়ে তোলার প্রয়াসে আসছে সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘বঁধুয়ার গান’। আয়োজন করছে কিংবদন্তি মিডিয়া। বিচারকের দায়িত্ব পালন করবেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন, কনকচাঁপা ও রিজিয়া পারভীন।
৫ ঘণ্টা আগে
মুক্তির ঘোষণার পর থেকে আলোচনা-সমালোচনার কেন্দ্রে হাসান জাহাঙ্গীরের ‘কন্ট্রাক্ট ম্যারেজ’। নাটকের শুটিং করে সিনেমা নির্মাণ, পারিশ্রমিক পরিশোধ না করা, অন্য সিনেমার পোস্টারে নিজের মুখ বসিয়ে দেওয়াসহ নানা সমালোচনার পর শেষ মুহূর্তে বাতিল করা হলো সিনেমাটির মুক্তির অনুমতি।
৬ ঘণ্টা আগে
নিরাপত্তাজনিত কারণে গত শীতের মৌসুমে ঢাকায় কনসার্টের আয়োজনের সংখ্যা ছিল কম। তারিখ ঘোষণা করেও প্রশাসনের অনুমতি না পাওয়ায় বেশ কয়েকটি কনসার্ট স্থগিত করে দেওয়া হয়। এ নিয়ে শিল্পী, দর্শক ও আয়োজকেরা ছিলেন হতাশ। ধীরে ধীরে অবস্থার উন্নতি হচ্ছে। সম্প্রতি ঢাকায় আবার শুরু হয়েছে কনসার্ট আয়োজন।
৭ ঘণ্টা আগে
চলচ্চিত্র সংসদ আন্দোলনকে আরও গতিশীল করার লক্ষ্যে ১৬ মে রাজধানী ঢাকায় আয়োজন করা হচ্ছে জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন ২০২৬। সম্মেলনে দুটি চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি দেওয়া হবে দুটি পুরস্কার।
১৮ ঘণ্টা আগে