
মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন মডেল-অভিনেত্রী রিশতা লাবনী সীমানা। গতকাল বুধবার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে অভিনেত্রীকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়। আজ ১০ দিন হলো জ্ঞান ফেরেনি তাঁর। বর্তমানে আইসিইউ-তে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
সীমানার সবশেষ অবস্থা নিয়ে অভিনয়শিল্পী সংঘের সভাপতি অভিনেতা আহসান হাবীব নাসিম বলেন, ‘গতকাল বুধবার সীমানাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়েছে। নতুন করে কিডনি জটিলতাও দেখা দিয়েছে তাঁর। এর আগে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে সার্জারি করা হয়েছিল।’
নাসিম আরও বললেন, ‘সীমানাকে আইসিইউ-তে রাখা হয়েছে। অবস্থা আগের তুলনায় খুব একটা পরিবর্তন হয়নি।’
তিনি আরও বলেন, ‘সীমানার বাবা গতকাল (বুধবার) ডাক্তারদের সঙ্গে কথা বলেছেন। কিন্তু তারা খুব একটা আশার আলো দেখছেন না। এখনো অক্সিজেন সাপোর্ট লাগছে।’
এদিকে সীমানার ভাই এজাজ বিন আলী সংবাদমাধ্যমকে বলেন, ‘গতকাল এখানে ভর্তি করিয়েছি। চিকিৎসকেরা জানিয়ে দিয়েছেন অবস্থা খুব ভালো নয়। এখন নিশ্বাসেও সমস্যা দেখা দিয়েছে। চিকিৎসকেরা বলেছেন, আল্লাহর ওপর ভরসা রাখতে।’
এর আগে অভিনেত্রীর সাবেক স্বামী সংগীতশিল্পী পারভেজ জানিয়েছেন, শারীরিক কিছু সমস্যায় ভুগছিলেন সীমানা। গত ২০ মে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করা হয়।
প্রসঙ্গত, ২০০৬ সালে লাক্স–চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মধ্য দিয়ে শোবিজে প্রবেশ করেন সীমানা। এরপর কাজ করেছেন নাটক ও বিজ্ঞাপনে। সিনেমায়ও অভিনয় করেছেন সীমানা। তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ তাঁর প্রথম সিনেমা। ২০১৪ সালে বিয়ের পর শোবিজে অনিয়মিত হয়ে পড়েন এই অভিনেত্রী।
গত বছর ‘রোশনী’ নামের একটি সিনেমায় সর্বশেষ অভিনয় করেছেন সীমানা। এটি পরিচালনা করেছেন বিপ্লব হায়দার।

তাঁর মৃত্যুর পর চলচ্চিত্র ও আলোকচিত্র জগতের বহু সহকর্মী শ্রদ্ধা জানিয়েছেন। এর মধ্যে জনপ্রিয় তারকা আলোকচিত্রী অতুল কাসবেকরের একটি আবেগঘন স্মৃতিচারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।
১৬ ঘণ্টা আগে
না ফেরার দেশে পাড়ি দিলেন প্রখ্যাত অভিনেতা নানা পাটেকর। ৮ অক্টোবর ভোরে গোয়ায় নিজ বাসভবনে হৃদ্রোগে আক্রান্ত হয়ে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। বৃহস্পতিবার ভোরে বাড়িতে অচেতন অবস্থায় পাওয়া যায় এই অভিনেতাকে। দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, টানা ৪৫ মিনিট দেওয়া হয় সিপিআর। কিন্তু শেষরক্ষা হয়নি।
১ দিন আগে
২০১১ সালে ভিট-চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজে পথচলা শুরু তাশদিক নমিরা আহমেদের। এরপর অভিনয় ও মডেলিংয়ে নিয়মিত কাজ শুরু করেন। নৃত্যশিল্পী হিসেবেও পরিচিতি পেয়েছেন। নাচের প্রশিক্ষণ নিয়েছেন বুলবুল ললিতকলা একাডেমিতে। অভিনয়ের পাশাপাশি ২০১৩ থেকে ২০১৮ পর্যন্ত সেখানেই নাচের শিক্ষক
১ দিন আগে
বিডিআর বিদ্রোহের শহীদদের স্মরণে আসিফ আকবর গেয়েছিলেন ‘ট্র্যাজেডি পিলখানায়’। ২০০৯ সালে প্রকাশিত গানটিতে আসিফের সঙ্গে গেয়েছিলেন সাবরিনা পড়শী। দেড় দশক পর নতুন সংগীত আয়োজনে আবার তৈরি হয়েছে গানটি। এবার আসিফের সঙ্গে কণ্ঠ দিয়েছে নতুন কুঁড়ির আধুনিক গানে বিজয়ী রোদসী নূর সিদ্দিকী।
১ দিন আগে