মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘অদল বদল’। ১৬ জানুয়ারি থেকে মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে এই ধারাবাহিক। শফিকুর রহমান শান্তনুর রচনায় এটি পরিচালনা করেছেন সোহেল রানা ইমন। অভিনয় করেছেন জাহিদ হাসান, নাদিয়া, ফারহানা মিলি, নীলাঞ্জনা নীলা, ডা. এজাজ, তারিক স্বপন, আমিন আজাদ, মাহমুদুল ইসলাম মিঠু, আইরিন তানি, নীলা ইসলাম প্রমুখ। প্রতি রবি, সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টায় প্রচারিত হবে নাটকটি।
প্রতিটি মানুষের মধ্যে ভালো ও মন্দ দুটি দিক থাকে। ভালো দিক সমাজকে এগিয়ে নিয়ে যায়। মন্দ দিক পিছিয়ে দেয়। হাস্যরসপূর্ণ বিচিত্র ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে তারই প্রতিফলন দেখা যাবে এই নাটকে। গল্পে দেখা যাবে, সুমন এক প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। ছাপোষা মানুষ। কিন্তু তাকে নিয়ন্ত্রণ করে দুজন মানুষ। দুজনকেই সে খুব ভয় পায়। একজন তার অফিসের বস। এই বস লোকটি খুবই চালাক ও লোভী প্রকৃতির। সব সময় সুমনের ভুল ধরে আর বকাবকি করে। আরেকজন হলো সুমনের স্ত্রী নীলা। নীলা বদমেজাজি স্বভাবের। সেও সুমনকে দৌড়ের ওপর রাখে।
অন্যদিকে গ্রামের যুবক হাসেম হচ্ছে সুমনের ঠিক বিপরীত চরিত্রের অধিকারী। খুব শান্ত ভঙ্গিতে সে গ্রামের মানুষের মধ্যে বড় ধরনের গোলমাল বাধিয়ে ফেলতে পারে। একপর্যায়ে গ্রামবাসী অতিষ্ঠ হয়ে ঠিক করে, তাকে গ্রাম থেকে বিতাড়িত করবে। অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই সুমন ও হাসেম দুজন শহর ও গ্রামের মানুষ ভিন্ন হলেও তাদের চেহারা অবিকল এক। তারা কেউ কাউকে চেনে না। নাটকে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান। তিনি বলেন, ‘ধারাবাহিক নাটকের গল্প ঠিকঠাক না থাকলে দর্শক ধরে রাখা যায় না। সময়োপযোগী একটি গল্প নিয়ে নাটকটি তৈরি হচ্ছে। নাট্যকার শান্তনু বেশ ভালো গল্প লেখেন। এ ছাড়া পরিচালক ইমনও বেশ আন্তরিকতা দিয়ে নাটকটি পরিচালনা করছেন। আশা করছি এটি দর্শকের ভালো লাগবে।’

২০১১ সালে মুক্তি পাওয়া ‘রা.ওয়ান’ সিনেমায় সবশেষ একসঙ্গে অভিনয় করেছিলেন শাহরুখ খান ও কারিনা কাপুর। সে সময় ‘ছম্মক ছাল্লো’, ‘ক্রিমিনাল’-এর মতো গানে তাঁদের রসায়ন প্রশংসা পেয়েছিল। এরপর কেটে গেছে ১৫টি বছর। অবশেষে দীর্ঘ বিরতি ভেঙে আবারও একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন তাঁরা।
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন চিত্রনায়ক কাজী মারুফ। তবে দেশের সিনেমার প্রতি ভালোবাসা এখনো আছে আগের মতোই। যুক্তরাষ্ট্র থেকে নির্মাণ করেছেন ‘গ্রীন কার্ড’। ২০২৪ সালের রোজার ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি। দুই বছর পর আবার সিনেমা নির্মাণের কাজ শুরু করছেন তিনি।
২ ঘণ্টা আগে
সংগীতশিল্পী সুজিত মোস্তফার নতুন গান ‘সাদা শেফালী’। প্রকৃতি আর ভালোবাসার আবেশে সাজানো গানটি লিখেছেন জাহিদুল ইসলাম। কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর করেছেন সুজিত মোস্তফা, সংগীত আয়োজন করেছেন শওকত আলী ইমন।
২ ঘণ্টা আগে
সানিডেল মিডল স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকেরা মঞ্চে আনছে আরব্য রজনীর চিরন্তন গল্প ‘আলাদিন’। নির্দেশনা দিচ্ছেন মো. মিজানুর রহমান মিতুল। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ৮ ও ৯ অক্টোবর রয়েছে আলাদিন নাটকের তিনটি প্রদর্শনী। ৮ অক্টোবর একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সন্ধ্যা ৭টা এবং ৯ অক্টোবর...
৩ ঘণ্টা আগে