Ajker Patrika

আসছে অপূর্ব-নীহার ‘দূরের মানুষ’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আসছে অপূর্ব-নীহার ‘দূরের মানুষ’

জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহাকে নিয়ে একাধিক নাটক বানিয়েছেন নির্মাতা জাকারিয়া সৌখিন। গত মাসে মুক্তি পেয়েছে তাঁদের ‘ভালো আছো তো’ নামের নাটক। আবারও সৌখিনের পরিচালনায় আসছে অপূর্ব-নীহার নাটক। নাম ‘দূরের মানুষ’। আগামী ৩ ডিসেম্বর ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে নতুন এই নাটক।

ইতিমধ্যে প্রকাশ পেয়েছে দূরের মানুষ নাটকের একাধিক পোস্টার। ফেসবুকে একটি পোস্টারের ক্যাপশনে অপূর্ব লেখেন, ‘কিছু মানুষ জীবনে আসে, অথচ কখনো আপন হয়ে ওঠে না। কিন্তু থেকে যায় মনের খুব কাছাকাছি, এক অদ্ভুত দূরত্বে।’ অপূর্বর এমন লেখা থেকে ধারণা করা যায় সম্পর্কের অপূর্ণতার গল্প দেখা যাবে এই নাটকে।

Durer-Manush-1

নতুন এই নাটক নিয়ে অপূর্ব বলেন, ‘সৌখিনের অনেক নাটকে এর আগে অভিনয় করেছি। সবগুলো নাটকই বলা যায় দারুণ জনপ্রিয়তা পেয়েছে। আশা করছি, এবারের গল্পটিও সবার ভালো লাগবে।’

নীহা বলেন, ‘দূরের মানুষ নিয়ে আমি ভীষণ আশাবাদী। আশা করছি, এই নাটকটি দর্শকের মনে জায়গা করে নিবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত