মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে স্কয়ার গ্রুপের কর্মীদের নিয়ে গানের রিয়েলিটি শো ‘স্কয়ার সুরের সেরা’। আসছে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আর এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) থাকছে দেশাত্মকবোধক গানের পর্ব। এই পর্বে অতিথি বিচারক হিসেবে থাকবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী গুণী সংগীতশিল্পী ফাহমিদা নবী।
এছাড়া শনিবার (১৯ ফেব্রুয়ারি) প্রতিযোগীরা কণ্ঠে তুলে নেবেন ভাষার গান। অতিথি বিচারক হিসেবে থাকবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগীতশিল্পী, শব্দসৈনিক মুক্তিযোদ্ধা রফিকুল আলম। প্রতিযোগিতার মূল বিচারক হিসেবে সুরকার, সংগীতশিল্পী এস আই টুটুল, সংগীতশিল্পী ও স্থপতি রুমানা ইসলাম ও সংগীত পরিচালক, সংগীতশিল্পী পিন্টু ঘোষ থাকছেন অতিথি বিচারকদের সঙ্গে। ফাহমিদা নবী এর আগে বেশ কয়েকটি রিয়েলিটি শোতে মূল বিচারকের দায়িত্ব পালন করেছেন।
‘
স্কয়ার সুরের সেরা’য় স্কয়ার পরিবারের সদস্যদের গান শুনে মুগ্ধ ফাহমিদা নবী বলেন, ‘আমি ভাবতেও পারিনি একটি গ্রুপ অফ কোম্পানীজে এত গুণী সংগীতশিল্পীদের প্রতিভা এতদিন সুপ্ত ছিল। শুধু গান নয়, গানের বাইরে অভিনয়, কবিতা এবং বহুমুখী গুণেও নিজেদের প্রতিভা দেখাচ্ছেন প্রতিযোগীরা’।
শুক্রবারের পর্বে গানের প্রতিযোগীতায় দেখা যাবে মিলন, জয়প্রকাশ, আরিফুল, রাহিমুল, মুমু, অসিত, হৃদয় ও আনোয়ার। এর মধ্যে আনোয়ার বীর মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় দেখিয়ে বিচারক সহ সবাইকে অশ্রুসিক্ত করেছেন। শনিবারের পর্বে গানের লড়াইয়ে অংশ নেবেন সুকান্ত, জুঁই, মাসুদরানা, শাখাওয়াত, আল সাদিদ, মুসা, মমতাজ ও কাবির।
অতিথি বিচারক রফিকুল আলম তাদের গান শুনে বলেন, ‘আমি নিশ্চিত, যথাযথ প্রশিক্ষণ পেলে স্কয়ার পরিবারের সদস্যরা অনেক দূর যাবে’। ‘হারিয়ে যাও গানের টানে’-এই প্রত্যয় নিয়ে আয়োজিত ‘স্কয়ার সুরের সেরা’র পুরো আয়োজনের সঞ্চালকের দায়িত্ব পালন করছেন সময়ের জনপ্রিয় উপস্থাপিকা মৌসুমী মৌ। তাঁর উপস্থাপনা ভীষণভাবে দর্শক নন্দিত হচ্ছে।
প্রতি শুক্র ও শনিবার, সন্ধ্যা সাড়ে ৭টায়, মাছরাঙা টেলিভিশনে প্রচার হচ্ছে অজয় পোদ্দার প্রযোজিত ‘স্কয়ার সুরের সেরা’।

‘হালদা’, ‘ছিটকিনি’সহ বেশ কিছু প্রশংসিত সিনেমায় অভিনয় করেছেন রুনা খান। নতুন আরেক সিনেমার শুটিং শুরু করলেন তিনি। ‘জলপবন’ নামের সিনেমাটি পরিচালনা করছেন রাজন তালুকদার। এর শুটিংয়ে রুনা খান বর্তমানে আছেন সুনামগঞ্জের হাওর এলাকায়। সেখানে ১৫ আগস্ট থেকে চলছে জলপবনের শুটিং। চলবে এ মাসজুড়ে।
১৫ ঘণ্টা আগে
গত মাস থেকে ইউরোপে সংগীতসফরে ব্যস্ত সময় পার করছেন নগরবাউল জেমস। এখন তিনি রয়েছেন ইতালিতে, পারফর্ম করছেন দেশটির বিভিন্ন শহরে। কয়েক দিন আগে গান শুনিয়েছেন রোম শহরে। সেই কনসার্টের পর জেমস ও তাঁর সফরসঙ্গীদের বিরুদ্ধে হোটেল রুম নোংরা ও অগোছালো রেখে বেরিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি সত্যি নয় বলে জানিয়েছেন
১৫ ঘণ্টা আগে
দুই দশকের বেশি সময়ের অভিনয় ক্যারিয়ারে অপূর্বর সিনেমার সংখ্যা মাত্র দুটি। বড় পর্দায় অভিষেক ২০১৫ সালে ‘গ্যাংস্টার রিটার্নস’ দিয়ে। প্রায় এক দশকের বিরতির পর ২০২৪ সালে টালিউডের ‘চালচিত্র’ সিনেমায় দেখা যায় তাঁকে। এবার আর দীর্ঘ অপেক্ষা নয়, অপূর্ব জানালেন—সিনেমা নিয়ে নতুন করে পরিকল্পনা করছেন তিনি। এরই মধ্যে
১৫ ঘণ্টা আগে
গতকাল দেশের সিনেপ্লেক্সে মুক্তি পেল নতুন দুই হলিউড সিনেমা। হরর ঘরানার ‘ইনসিডিয়াস: আউট অব দ্য ফারদার’-এর সঙ্গে দেখা যাচ্ছে ‘পাও প্যাট্রল: দ্য ডাইনো মুভি’ নামের অ্যানিমেশন সিনেমা।
১৫ ঘণ্টা আগে