ক্লিন ফিড বাস্তবায়ন করে ১৪ দিন পর বাংলাদেশে সম্প্রচারে ফিরেছে ভারতীয় টেলিভিশন চ্যানেল জি বাংলা। গতকাল শুক্রবার থেকে বাংলাদেশে সম্প্রচার হচ্ছে চ্যানেলটি। সে ক্ষেত্রে চ্যানেলটিতে এখন আর বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে না।
কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি এস এম আনোয়ার পারভেজ এ তথ্য জানান। তিনি বলেন, ‘জি বাংলা কর্তৃপক্ষের তরফ থেকে ‘ক্লিন ফিড’ পেয়ে পরিবেশকেরা পরীক্ষামূলকভাবে সম্প্রচার শুরু করেছেন। ঢাকায় সম্প্রচার শুরু হলেও দেশের অন্যান্য এলাকায় তা শুরু হতে দু-এক দিন লাগতে পারে।’ বন্ধ থাকা বাকি চ্যানেলগুলোও পর্যায়ক্রমে সম্প্রচারে ফিরবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানের ফাঁকে বিজ্ঞাপন প্রচার করে- এমন বিদেশি টেলিভিশন চ্যানেল সম্প্রচার করার সুযোগ বাংলাদেশের আইনে নেই। সেই নিয়ম বাস্তবায়নে সরকার কঠোর অবস্থানে গেলে পরিবেশক ও কেবল অপারেটররা গত ১ অক্টোবর জি বাংলা, স্টার জলসা, স্টার স্পোর্টসসহ ৬০টির মত বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেয়। ২০০৬ সালের কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইনের ১৯ (১৩) ধারায় বলা হয়েছে, বিদেশি কোনো চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন সম্প্রচার বা সঞ্চালন করা যাবে না।
বাংলাদেশে জি নেটওয়ার্কের সব চ্যানেলের পরিবেশক মিডিয়া কেয়ার নামের একটি প্রতিষ্ঠান। তবে ওই প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা এই বিষয়ে এখন কথা বলতে রাজি হননি।

কনসার্টের মঞ্চে ফিলিস্তিনের পক্ষে বক্তব্য দেওয়ার কারণে ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরানের ট্যুর থেকে মার্কিন র্যাপার ম্যাকলেমোর বাদ পড়ার পর অনেক ঘটনাই ঘটে গেছে। এমনকি খোদ এড শিরান এর জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং এই প্রথম মঞ্চে তিনি ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার সমালোচনা করেছেন।
১৮ ঘণ্টা আগে
বিদেশি শিল্পীদের নিয়ে ঢাকায় কনসার্ট আয়োজনের ঘোষণা দেওয়া হচ্ছে, অনলাইনে বিক্রি করা হচ্ছে অগ্রিম টিকিট, অনুমতি না মেলায় শেষ মুহূর্তে স্থগিত হচ্ছে আয়োজন। গত এক বছরের বেশি সময় ধরে প্রায় নিয়মিতই দেখা যাচ্ছে এমন চিত্র। এবারও সেই একই ঘটনার মুখোমুখি হলো ঢাকার দর্শক।
২১ ঘণ্টা আগে
হাতিরপুল সেশনের গান ‘উপ’ দিয়ে নিজের জানান দিয়েছিলেন সংগীতশিল্পী অঙ্কন কুমার। যদিও সংগীতে যাত্রা শুরু হয়েছিল তারও আগে। অঙ্কনকে বড় পরিসরে মানুষের কাছে পৌঁছে দেয় কোক স্টুডিও বাংলা। গত বছর কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনে প্রকাশ পাওয়া ‘লং ডিসট্যান্স লাভ’ গানটি তাঁকে এনে দেয় পরিচিতি।
২১ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২১ ঘণ্টা আগে