
তুর্কি সিরিজ বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়। ইতিহাসনির্ভর গল্প ছাড়াও তুরস্কে নির্মিত অ্যাকশন, রোমান্স ও পারিবারিক ড্রামার কদরও আছে বৈশ্বিক পরিসরে। ‘দিরিলিস: আরতুগ্রুল’, ‘কুরুলুস: উসমান’, ‘দ্য অটোমান’, ‘এন্ডলেস লাভ’, ‘ফাতমাগুল’, ‘ফরবিডেন লাভ’, ‘দ্য প্রমিজ’সহ অসংখ্য সিরিজ বিভিন্ন ভাষায় অনূদিত হয়ে প্রচারিত হয়েছে দেশে দেশে। জনপ্রিয় তুর্কি সিরিজের তালিকায় নতুন করে যুক্ত হয়েছে ‘কান চিচেকলেরি’ বা ‘ভেন্ডেটা’। সিরিজটির পরিবেশক প্রতিষ্ঠান গ্লোবাল এজেন্সি জানিয়েছে, ৭০টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে ভেন্ডেটার জনপ্রিয়তা।
ভেন্ডেটা সিরিজটি প্রযোজনা করেছে তুরস্কের রেইনস পিকচারস ও ইউনিক ফিল্মস। কানাল সেভেন টিভি চ্যানেলে সিরিজটি প্রথম প্রচারে আসে ২০২২ সালে। এরপর ২০২৩ সালে দ্বিতীয় সিজন এবং পরের বছর প্রচারিত হয় তৃতীয় সিজন। তুরস্কের স্থানীয় বাজার ছাড়িয়ে জর্জিয়া, রোমানিয়া, পোল্যান্ড, বুলগেরিয়া, ইউক্রেন, কাজাখস্তান, পাকিস্তানসহ ৭০টির বেশি দেশে ভেন্ডেটার স্বত্ব বিক্রি হয়েছে। প্রতিটি দেশেই পেয়েছে ব্যাপক দর্শকপ্রিয়তা।
ইস্তাম্বুলভিত্তিক পরিবেশক প্রতিষ্ঠান গ্লোবাল এজেন্সির প্রধান ইজ্জেত পিন্টো সংবাদমাধ্যম ভ্যারাইটিকে বলেন, ‘গত বছর আনুষ্ঠানিকভাবে ভেন্ডেটা সিরিজটি আমরা আন্তর্জাতিক বাজারে উন্মুক্ত করি। শুরু থেকেই ব্যাপক আগ্রহ লক্ষ করেছি। দ্রুতই এটি অন্যতম জনপ্রিয় সিরিজ হিসেবে ছড়িয়ে পড়ে। যে দেশেই ভেন্ডেটা প্রচারিত হয়েছে, সেখানেই সর্বোচ্চ জনপ্রিয় সিরিজের রেকর্ড গড়েছে। এর অভিনয়শিল্পীরাও ব্যাপক পরিচিতি পাচ্ছেন বিশ্বজুড়ে।’
ইজ্জেত পিন্টো আরও জানান, ভেন্ডেটা সিরিজের নারী চরিত্রগুলো বিশেষভাবে সমাদৃত হচ্ছে দর্শকদের কাছে। চরিত্রগুলো খুবই যত্ন নিয়ে নির্মিত হয়েছে। গল্পে যাতে নারীদের বাস্তব দৃষ্টিভঙ্গি উঠে আসে, সে জন্য চিত্রনাট্যকারসহ ক্রিয়েটিভ টিমে উল্লেখযোগ্যসংখ্যক নারীদের যুক্ত করা হয়েছে। এ সিরিজের বেশির ভাগ নারী শিল্পী একেবারেই নতুন মুখ। তবে এতে অভিনয়ের কল্যাণে এখন তাঁরা রীতিমতো তারকা বনে গেছেন। বিশ্বজুড়ে তাঁদের বিশাল ভক্তগোষ্ঠী তৈরি হয়েছে।
‘কান চিচেকলেরি’ বা ‘ভেন্ডেটা’ সিরিজের কেন্দ্রে আছে প্রেম, আবেগ, বিশ্বাসঘাতকতা ও প্রতিশোধ। বছরের পর বছর ধরে দুই পরিবারের মধ্যে লেগে আছে রক্তক্ষয়ী শত্রুতা। প্রতিশোধের নেশায় উন্মত্ত তারা। একসময় এ বৈরিতা অবসানের প্রয়োজন পড়ে। সিদ্ধান্ত হয়, দুই পরিবারের শত্রুতা মেটাতে বারান ও দিলানের বিয়ে দেওয়া হবে। নিজেদের আপত্তি সত্ত্বেও পরিবারের প্রয়োজনে এ বিয়েতে রাজি হয় তারা। বারান ও দিলান চরিত্রে অভিনয় করেছেন বারিশ বাকতাশ ও ইয়াগমুর ইউকসেল।

২০২৩ সালের অক্টোবরে ঢাকায় গান শোনাতে এসেছিলেন অঞ্জন দত্ত। প্রিয় শিল্পীর গানে শ্রোতারা যখন বুঁদ হয়ে আছেন, তখন হঠাৎ সবাইকে চমকে দেন অঞ্জন দত্ত। স্টেজে গান গাওয়ার ফাঁকেই দেন নতুন ওয়েব সিরিজ নির্মাণের ঘোষণা। ‘দুই বন্ধু’ নামের সিরিজটিতে অঞ্জনের পরিচালনায় অভিনয় করেন বাংলাদেশের তমা মির্জা।
১২ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে দাপট দেখাতে না পারলেও ওটিটিতে মুক্তির পর আলোড়ন তৈরি করে কিরণ রাওয়ের বলিউড সিনেমা ‘লাপাতা লেডিস’। রেলস্টেশনে বদল হয়ে যায় দুই নববধূ। কারণ লম্বা ঘোমটা। সেই ঘোমটার আড়ালে নিজের সদ্য বিয়ে করা স্ত্রীকে চিনতে পারেনি বর। এরপর নানা মজার ও সংকটপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে নারী স্বাধীনতা
১৩ ঘণ্টা আগে
আল্লু অর্জুন অভিনীত ‘রাকা’ সিনেমা নিয়ে চলছে উন্মাদনা। ঘোষণার পর থেকে আলোচনার কেন্দ্রে অ্যাটলি পরিচালিত সিনেমাটি। এবার শোনা যাচ্ছে, রাকায় দেখা যাবে হলিউডের অস্কারজয়ী অভিনেতা উইল স্মিথকে। ভারতীয় সংবাদমাধ্যম মিড-ডে এক প্রতিবেদনে দাবি করেছে, অ্যাটলির এই সায়েন্স ফিকশন অ্যাকশন সিনেমায় খলনায়কের চরিত্রে
১৩ ঘণ্টা আগে
ঢাকা শহরের ৪১৬ বছর উদ্যাপনে ‘উৎসবে, গর্বে, দায়িত্বে’ প্রতিপাদ্যে ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ শীর্ষক মাসব্যাপী উৎসবের আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। উৎসবের অংশ হিসেবে রাজধানীর মধুমিতা সিনেমা হলে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব।
১৩ ঘণ্টা আগে