
কান চলচ্চিত্র উৎসবের ফিল্ম মার্কেট ‘মার্শে দ্যু ফিল্ম’কে বলা হয় বিশ্ব চলচ্চিত্রের বৃহত্তম ও সবচেয়ে প্রভাবশালী বাণিজ্যিক কেন্দ্র। এবারের কান মার্কেটে অংশ নিতে সারা বিশ্বের চলচ্চিত্র প্রযোজক, পরিবেশক, ক্রেতা ও সেলস এজেন্টসহ ১৪ হাজারের বেশি পেশাদার কানে এসেছেন। গত বছরের তুলনায় যা প্রায় ৪ শতাংশ বেশি। শুরুর সপ্তাহটি বেশ ধীরগতির হলেও উৎসবের শেষ দিনগুলোতে জমে উঠেছে বিশ্ব সিনেমার এই মার্কেট। ১৯ মে এবারের উৎসবের অন্যতম আলোচিত ফরাসি অ্যানিমেটেড সিনেমা ‘ইন ওয়েভস’-এর স্বত্ব কিনে নিয়েছে নেটফ্লিক্স।
এ বছরের কান উৎসব থেকে এটিই নেটফ্লিক্সের প্রথম বড় কোনো হাই-প্রোফাইল চুক্তি। হলিউড রিপোর্টারের প্রতিবেদন অনুযায়ী, বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠানের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সিনেমাটি নিজেদের ঝুলিতে পুরল স্ট্রিমিং জায়ান্টটি। এই চুক্তির আর্থিক অঙ্কটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। জানা গেছে, প্রায় ৫০ লাখ মার্কিন ডলার বা তার কাছাকাছি মূল্যে সম্পন্ন হয়েছে এই চুক্তি।
ফুওং মাই নগুয়েন পরিচালিত ‘ইন ওয়েভস’ কানের ক্রিটিকস উইক বিভাগের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয়। প্রদর্শনীর পরপরই এটি আলোচনার কেন্দ্রে চলে আসে। লস অ্যাঞ্জেলেসের পটভূমিতে গড়ে ওঠা এই সিনেমার গল্পে দেখা যায়, এজে নামের এক লাজুক কিশোরকে, যে স্কেটবোর্ডিং ও ছবি আঁকতে ভালোবাসে। তার সঙ্গে পরিচয় ও প্রেম হয় প্রাণবন্ত সার্ফার মেয়ে ক্রিস্টেনের। তারা একসঙ্গে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখতে শুরু করে, কিন্তু হঠাৎ ক্রিস্টেন এক মারাত্মক রোগে আক্রান্ত হয়।
এ ছাড়া এবারের কান উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগের প্রধান জুরি দক্ষিণ কোরিয়ার বিখ্যাত পরিচালক পার্ক চ্যান-উকের পরবর্তী সিনেমা ‘দ্য ব্রিগেন্ডস অব র্যাটলক্রিক’-এর স্বত্ব কেনার জন্য চূড়ান্ত আলোচনা চালাচ্ছে ওয়ার্নার ব্রাদার্সের নতুন শাখা ‘ক্লকওয়ার্কস’। এ সিনেমায় অভিনয় করবেন ম্যাথিউ ম্যাককনাহে, অস্টিন বাটলার, পেড্রো পাসকাল ও ট্যাং ওয়েই।
এই দুটি চুক্তির ঠিক আগে কান উৎসবে সবচেয়ে বড় চমকটি দেয় প্রযোজনা সংস্থা এ টোয়েন্টিফোর। ১৭ মিলিয়ন ডলারে তারা কিনে নেয় জর্ডান ফার্স্টম্যানের ‘ক্লাব কিড’। মিমি কেভ পরিচালিত ‘পাম্পিং ব্ল্যাক’ কিনে নিয়ে কান সিনেমা বাজারে উত্তাপ বাড়িয়েছে অ্যামাজনও। সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানায় নির্মিত এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন জোনাথন বেইলি এবং নাটালি পোর্টম্যান।

২০২৩ সালের অক্টোবরে ঢাকায় গান শোনাতে এসেছিলেন অঞ্জন দত্ত। প্রিয় শিল্পীর গানে শ্রোতারা যখন বুঁদ হয়ে আছেন, তখন হঠাৎ সবাইকে চমকে দেন অঞ্জন দত্ত। স্টেজে গান গাওয়ার ফাঁকেই দেন নতুন ওয়েব সিরিজ নির্মাণের ঘোষণা। ‘দুই বন্ধু’ নামের সিরিজটিতে অঞ্জনের পরিচালনায় অভিনয় করেন বাংলাদেশের তমা মির্জা।
১ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে দাপট দেখাতে না পারলেও ওটিটিতে মুক্তির পর আলোড়ন তৈরি করে কিরণ রাওয়ের বলিউড সিনেমা ‘লাপাতা লেডিস’। রেলস্টেশনে বদল হয়ে যায় দুই নববধূ। কারণ লম্বা ঘোমটা। সেই ঘোমটার আড়ালে নিজের সদ্য বিয়ে করা স্ত্রীকে চিনতে পারেনি বর। এরপর নানা মজার ও সংকটপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে নারী স্বাধীনতা
২ ঘণ্টা আগে
আল্লু অর্জুন অভিনীত ‘রাকা’ সিনেমা নিয়ে চলছে উন্মাদনা। ঘোষণার পর থেকে আলোচনার কেন্দ্রে অ্যাটলি পরিচালিত সিনেমাটি। এবার শোনা যাচ্ছে, রাকায় দেখা যাবে হলিউডের অস্কারজয়ী অভিনেতা উইল স্মিথকে। ভারতীয় সংবাদমাধ্যম মিড-ডে এক প্রতিবেদনে দাবি করেছে, অ্যাটলির এই সায়েন্স ফিকশন অ্যাকশন সিনেমায় খলনায়কের চরিত্রে
২ ঘণ্টা আগে
ঢাকা শহরের ৪১৬ বছর উদ্যাপনে ‘উৎসবে, গর্বে, দায়িত্বে’ প্রতিপাদ্যে ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ শীর্ষক মাসব্যাপী উৎসবের আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। উৎসবের অংশ হিসেবে রাজধানীর মধুমিতা সিনেমা হলে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব।
২ ঘণ্টা আগে