
দেশের বিশ্ববিদ্যালয়গুলোর হল কালচার ও ছাত্ররাজনীতির বাস্তব চিত্রকে কেন্দ্র করে আকাশ হক বানিয়েছেন ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। সম্প্রতি সিনেমার ট্রেলার প্রকাশ করে এই কোরবানির ঈদ উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তির ঘোষণা দিয়েছেন নির্মাতা। হল না পেলে বিকল্প ব্যবস্থায় হলেও ঈদ উৎসবেই সিনেমাটি দর্শকদের দেখাতে চান তিনি।
দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুলে উঠে এসেছে বিগত সময়ের অসুস্থ ছাত্ররাজনীতি, ক্ষমতার দ্বন্দ্ব, আদর্শের টানাপোড়েন এবং তরুণসমাজের সংগ্রামের বাস্তব প্রতিফলন। সিনেমাটি প্রযোজনাও করেছেন আকাশ হক। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দেবদ্যুতি আইচ, রকি খান, ববি বিশ্বাস, আখতারুজ্জামান আজাদ, আবু সায়েদ, ইফাদ হাসান, নিলয় বালা প্রমুখ।
সিনেমাটি নিয়ে নির্মাতা বলেন, ‘এই সিনেমায় ছাত্ররাজনীতির অন্দরমহলের চিত্র উন্মোচন করতে চেয়েছি। যেটার বিষয়ে অনেকেই জানে কিন্তু দেখেনি। রূঢ় বাস্তবতাকে প্রাধান্য দিয়েই তৈরি হয়েছে সিনেমার চিত্রনাট্য।’
ঈদে মুক্তির সিদ্ধান্তের কথা জানিয়ে আকাশ হক বলেন, ‘হলে গিয়ে সিনেমা দেখার চর্চা মানুষের কমে গেছে। এখন কেবল ঈদের সময়টাতেই মানুষ হলে যায়। এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে ঈদ উৎসবে মুক্তির সিদ্ধান্ত নেওয়া।’
কোরবানির ঈদে মুক্তির তালিকায় রয়েছে হাফ ডজনের বেশি সিনেমা। তালিকায় আছে ‘রকস্টার’, ‘রইদ’, ‘বনলতা সেন’-এর মতো তারকাবহুল সিনেমা। এত সিনেমার ভিড়ে হল পাওয়া নিয়ে আছে শঙ্কা। বিষয়টি ভালো করেই জানেন আকাশ হক। তারপরও তিনি চান ঈদ উপলক্ষেই সিনেমাটি দর্শকের সামনে নিয়ে আসতে। ঈদের দিন থেকে না পারলে পরের সপ্তাহে হলেও মুক্তির পরিকল্পনা আছে তাঁর।
আকাশ হক বলেন, ‘আমরা জানি, ঈদে বড় বাজেটের সিনেমার ভিড়ে হল পাওয়া খুব কঠিন। বিভিন্ন সিনেপ্লেক্সের সঙ্গে আমরা আলোচনা করছি। এখন পর্যন্ত তারা ইতিবাচক। শেষ পর্যন্ত হলের জন্য চেষ্টা করতে চাই। না পারলে ঈদের পরের সপ্তাহে হলেও উৎসবের আমেজ থাকতেই মুক্তি দিতে চাই। হল না পেলে বিকল্প ব্যবস্থা নিয়েও আমাদের পরিকল্পনা আছে। ইতিমধ্যে একাধিক বিশ্ববিদ্যালয়ের ফিল্ম সোসাইটির সঙ্গে কথা হয়েছে। বিভিন্ন দেশের এম্বাসির সঙ্গে আলোচনা চলছে। সেসব স্থানেও সিনেমাটির প্রদর্শনীর ব্যবস্থা করব।’
এ বছরের শুরুতে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল সিনেমার। উৎসবে বাংলাদেশ প্যানারমা বিভাগে সেরা হয় সিনেমাটি। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটি আয়োজিত আমার ভাষার চলচ্চিত্র উৎসবের ২৪তম আসরে সেরা চলচ্চিত্র পুরস্কার হিসেবে হীরালাল সেন পদক জিতে নেয় দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল। প্রেক্ষাগৃহেও দর্শক সিনেমাটি পছন্দ করবে বলে আত্মবিশ্বাসী নির্মাতা। আকাশ হক বলেন, ‘দুটি উৎসবে দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল সিনেমার প্রদর্শনী হাউসফুল ছিল। এক উৎসবে কয়েকজন শিক্ষার্থী বলেছিলেন, ভালো না লাগলে ১০-১৫ মিনিট দেখেই চলে যাব। কিন্তু সিনেমা শেষ হওয়ার আগে একজন দর্শকও উঠে যাননি। আমার বিশ্বাস প্রেক্ষাগৃহেও সিনেমা শেষ না করে কেউ বের হবেন না।’

২০২৪ সালে আশনা হাবিব ভাবনা ও রাকিব হোসেন ইভনকে নিয়ে নির্মাতা রাইসুল ইসলাম অনিক শুরু করেছিলেন ‘চারুলতা’ নামের সিনেমার শুটিং। তবে মুক্তির খবর মিলছিল না সিনেমাটির। গত বছর চারুলতার স্বত্ব কিনে নেয় সাদামাটা এন্টারটেইনমেন্ট। জানিয়েছিল শিগগির আলোর মুখ দেখবে চারুলতা।
১ ঘণ্টা আগে
কান চলচ্চিত্র উৎসবের ফিল্ম মার্কেট ‘মার্শে দ্যু ফিল্ম’কে বলা হয় বিশ্ব চলচ্চিত্রের বৃহত্তম ও সবচেয়ে প্রভাবশালী বাণিজ্যিক কেন্দ্র। এবারের কান মার্কেটে অংশ নিতে সারা বিশ্বের চলচ্চিত্র প্রযোজক, পরিবেশক, ক্রেতা ও সেলস এজেন্টসহ ১৪ হাজারের বেশি পেশাদার কানে এসেছেন। গত বছরের তুলনায় যা প্রায় ৪ শতাংশ বেশি।
১ ঘণ্টা আগে
খিদে পেয়েছে ফুটবলার হামজা চৌধুরীর। ইচ্ছে করছে সাতকড়া দিয়ে রান্না করা মাংস খেতে। ঝটপট ফ্রেশ খাবারের জন্য হামজা অর্ডার করলেন ফুডিতে। মায়ের সঙ্গে ফোনে কথা বলতে বলতেই ফুড ডেলিভারি দিয়ে যায় ফুডি থেকে। তৃপ্তির হাসি ছড়িয়ে পড়ে হামজার মুখে। এমন এক ঘটনায় সাজানো ফুডি ফুড ডেলিভারির নতুন বিজ্ঞাপনটি নজর...
১ ঘণ্টা আগে
সাম্প্রতিক সময়ে নতুন প্রজন্মের বেশ কয়েকজন টালিউড অভিনেত্রী যাত্রা শুরু করেছেন ঢাকাই শোবিজে। গত রোজার ঈদে ঢালিউডে অভিষেক হয়েছে জ্যোতির্ময়ী কুণ্ডু ও সুস্মিতা চট্টোপাধ্যায়ের। এবার অভিষেকের অপেক্ষায় ওপার বাংলার আরেক অভিনেত্রী সৃজা দত্ত। বড় পর্দা নয়, তিনি অভিনয় করেছেন ওটিটিতে।
১ দিন আগে