
জনপ্রিয় তুর্কি সিরিজ ‘কুরুলুস ওসমান’ এবার দেখা যাবে ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি অ্যাপে। সিরিজটির প্রথম ছয়টি সিজন বাংলা ডাবিং করে দেখানোর জন্য সম্প্রতি এসআরকে গ্রুপের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে টফি। এ সময় উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান...

দেশে জনপ্রিয়তা বাড়ছে তুর্কি ধারাবাহিকের। সেই ধারাবাহিকতায় এবার আরটিভিতে শুরু হতে যাচ্ছে বাংলায় ডাবিং করা নতুন তুর্কি ধারাবাহিক। ১ আগস্ট শুক্রবার থেকে প্রচার শুরু হতে যাওয়া ধারাবাহিকটির নাম ‘মোস্তফা’।

তুর্কি সিরিয়াল ‘কুরুলুস উসমান’ সিরিজের অভিনেতা বুরাক ঔজচিভিতের জনপ্রিয়তা রয়েছে বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে। তবে বাংলাদেশে অনেক পাগল ভক্ত রয়েছে বলে মন্তব্য করেছেন অভিনেতা নিজেই। বুরাক ঔজচিভিত বলেন, ‘আমি পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশে গিয়েছি। কিন্তু বাংলাদেশের মতো এত পাগল ভক্ত আর কোথাও দেখিনি।’

সাম্প্রতিক সময়ে তুরস্কের বেশ কয়েকটি ইসলামিক সিরিজ বাংলাদেশে তুমুল জনপ্রিয়তা পেয়েছে। যার মধ্যে সুলতান সুলেমান বা কুরুলুস উসমান অন্যতম। কুরুলুস উসমান সিরিজের নায়ক তুরস্কের অভিনেতা বুরাক অ্যাজিভিট বাংলাদেশে আসছেন। এক ভিডিও বার্তায় বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।