বলিউড অভিনেত্রী ও মডেল রাকুল প্রীত সিং। শুধু হিন্দি ভাষায় নয়, তেলুগু, তামিল এবং কন্নড় ভাষার সিনেমাতেও তিনি তুমুল জনপ্রিয়। বলিউডে ক্যারিয়ার শুরু করার আগে তিনি দক্ষিণ ভারতের সিনেমা দিয়ো ক্যারিয়ার শুরু করেন।
১৯৯০ সালের ১০ অক্টোবর নিউ দিল্লিতে শিখ পরিবারে জন্ম নেন রাকুল প্রীত সিং। তাঁর বাবা কুলবিন্দর সিং প্রাক্তন সেনা কর্মকর্তা। তাঁর মা রাজেন্দর কৌর।
দিল্লির আর্মি পাবলিক স্কুল থেকে স্কুলের পড়াশোনা শেষ করেন রাকুল। পরে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের জেসাস অ্যান্ড মেরি কলেজ থেকে গণিতে স্নাতক পাস করেন।
কলেজে পড়ার সময় ১৮ বছর বয়সে তিনি তাঁর মডেলিং ক্যারিয়ার শুরু করেন। এরপর তিনি চলচ্চিত্রে ক্যারিয়ার গড়ার সিদ্ধান্ত নেন এবং দিল্লি থেকে মুম্বাই চলে আসেন। ২০০৯ সালের কন্নড় সিনেমা ‘গিলি’ দিয়ে অভিনয় জগতে আসেন।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টু ডেকে রাকুল বলেন, ‘একটু বাড়তি পকেট মানি উপার্জনের জন্য’ তিনি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন। দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে পরিধি কত বড় তা তিনি জানতেন না।
২০১১ সালে তিনি ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নেন। ‘পিপলস চয়েস মিস ইন্ডিয়াটাইমস’, ‘প্যান্টালুন ফেমিনা মিস ফ্রেশ ফেস’, ‘ফেমিনা মিস ট্যালেন্টেড’, ‘ফেমিনা মিস বিউটিফুল স্মাইল’ ও ‘ফেমিনা মিস বিউটিফুল আইস’ প্রতিযোগিতায় পুরস্কার জেতেন তিনি।
ওই বছরই তেলুগু ভাষায় নিজের প্রথম সিনেমা ‘কেরাতামে’ দুর্দান্ত অভিনয় করেন রাকুল। সিনেমাটি তামিল ভাষায় ‘যুবান’ নামে নির্মিত হয়, সেখানেও তিনি অভিনয় করেন। এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তামিল সিনেমায় তাঁর আত্মপ্রকাশ ঘটে।
২০১৪ সালে ‘ইয়ারিয়ান’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় রাকুলের। এই ছবিতে তিনি সালোনির চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি বেশ ব্যবসাসফলও হয়।
মহেশ বাবু, রামচরণ, আল্লু অর্জুন, রবি তেজাসহ তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতাদের সঙ্গে তিনি অভিনয় করেছেন। তাঁর সফল সিনেমাগুলির মধ্যে রয়েছে ‘ভেঙ্কটাদ্রি এক্সপ্রেস’, ‘কারেন্ট থিগা’, ‘রাফ’, ‘কিক–২ ’, ‘ধ্রুভা’, ‘স্পাইডার’, ‘থেরান আধিগারম ওন্দ্রু’, ‘দে দে প্যার দে’।
এই মুহূর্তের অন্যতম ব্যস্ত অভিনেত্রী তিনি। ‘ডক্টর জি’-র পর দিওয়ালিতে মুক্তি পেয়েছে অভিনেত্রীর ‘থ্যাঙ্ক গড’।
রাকুল অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। হিন্দি ভাষার ‘থ্যাঙ্ক গড’, ‘ছত্রিওয়ালি’, ‘মেরি পত্নী কা রিমেক’ মুক্তির অপেক্ষায়। এ ছাড়া ‘আয়ালাম’ নামে একটি তামিল সিনেমার কাজ শেষ করেছেন তিনি। তা ছাড়াও তামিল ভাষার ‘৩১ অক্টোবর লেডিস নাইট’ ও ‘ইন্ডিয়ান ২’ সিনেমার কাজ রয়েছে অভিনেত্রীর হাতে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী অলকা ইয়াগনিকের একটি ভিডিও প্রকাশ পাওয়ার পর তাঁর ভক্তদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, কিংবদন্তি এই সংগীতশিল্পীকে হুইলচেয়ারে করে নিয়ে যাওয়া হচ্ছে এবং চলাফেরার জন্য তিনি অন্যের সাহায্য নিচ্ছেন।
১ ঘণ্টা আগে
সিনেমার অভাবে সারা বছর দর্শকখরায় ভুগলেও ঈদের সময় জমজমাট হয়ে ওঠে দেশের প্রেক্ষাগৃহগুলো। নির্মাতারাও বড় বাজেটের সিনেমা নির্মাণ করেন ঈদ সামনে রেখে। তবে প্রেক্ষাগৃহে সারা বছর দর্শক ধরে রাখতে নিয়মিত বড় বাজেটের সিনেমা মুক্তি দেওয়ার কথা দীর্ঘদিন ধরে বলে আসছেন হলমালিক থেকে শুরু করে সিনেমাসংশ্লিষ্টরা।
৩ ঘণ্টা আগে
পদাতিক নাট্য সংসদের আয়োজনে আজ থেকে রাজধানীর শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা ২০২৬’। ছয় দিনব্যাপী এই উৎসবে প্রদর্শিত হবে ৬ নাট্যদলের ৬টি নাটক। এ ছাড়া প্রতিবছরের মতো এ বছরেও নাটকে অবদানের জন্য দেওয়া হবে সম্মাননা স্মারক।
৪ ঘণ্টা আগে
এ বছর ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্মভূষণ’-এ ভূষিত হয়েছেন জনপ্রিয় গায়িকা অলকা ইয়াগনিক। ২৩ জুন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে তিনি এই সম্মাননা গ্রহণ করেন। পদ্মভূষণ পাওয়ার পর ইনস্টাগ্রামে অলকা জানান, গত কয়েক বছর তাঁর জীবন সহজ ছিল না। বিরল শ্রবণ সমস্যার...
৫ ঘণ্টা আগে