Ajker Patrika

প্রেক্ষাগৃহে মুক্তির পরই ওটিটিতে আসবে ‘রামায়ণ’, দেখতে হলে গুনতে হবে বাড়তি টাকা

বিনোদন ডেস্ক
আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ০৮: ৫২
প্রেক্ষাগৃহে মুক্তির পরই ওটিটিতে আসবে ‘রামায়ণ’, দেখতে হলে গুনতে হবে বাড়তি টাকা
‘রামায়ণ’ সিনেমায় রণবীর কাপুর ও সাই পল্লবী। ছবি: সংগৃহীত

ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম প্রতীক্ষিত সিনেমা নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’। কয়েক বছরের জল্পনা ও কঠোর গোপনীয়তার পর অবশেষে মুক্তির দ্বারপ্রান্তে সিনেমাটি। রণবীর কাপুর, সাই পল্লবী এবং ইয়াশের মতো তারকাদের নিয়ে তৈরি সিনেমাটির মুক্তির দিনক্ষণ ইতিমধ্যে ঘোষণা করেছেন নির্মাতারা। আগামী ৫ নভেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে রামায়ণ সিনেমার প্রথম খণ্ড। যাঁরা হলে যেতে পারবেন না, তাঁরা বাড়িতে বসেই দেখতে পারবেন সিনেমাটি। দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম জিওহটস্টারে।

জিওহটস্টারে সিনেমাটি দেখার জন্য আলাদা করে টাকা পরিশোধ করতে হবে। প্ল্যাটফর্মটির নিয়মিত দর্শক বা সাবস্ক্রিপশন থাকলেই চলবে না। সম্প্রতি এই বিষয়ে চুক্তি সম্পন্ন হয়েছে রামায়ণের প্রযোজনা প্রতিষ্ঠান ফোকাস স্টুডিওস ও জিওহটস্টারের মধ্যে। তবে ওটিটিতে মুক্তির তারিখ নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি।

জানা গেছে, নির্মাতাদের প্রথম লক্ষ্য সিনেমাটির বিশাল ক্যানভাস ও গ্র্যান্ড ভিজ্যুয়াল প্রেক্ষাগৃহের বড় পর্দাতেই তুলে ধরা। তারপর দ্রুত সময়ের মধ্যে আসবে ওটিটি প্ল্যাটফর্মে। তবে ফোকাস স্টুডিওস ও জিওহটস্টারের চুক্তি ইঙ্গিত দিচ্ছে অন্য সিনেমাগুলোর চেয়ে কম সময়ের মধ্যে ওটিটিতে দেখা যাবে রামায়ণ। গুঞ্জন আছে প্রেক্ষাগৃহের পাশাপাশি একই সঙ্গে ওটিটিতে চলতে পারে সিনেমাটি।

জিওহটস্টারের চেয়ারম্যান নীতা এম আম্বানি বলেন, ‘রামায়ণ আমাদের সভ্যতার অমূল্য সম্পদ, যা শতাব্দীর পর শতাব্দী ধরে আমাদের জীবনবোধ ও কল্পনাকে অনুপ্রাণিত করেছে। জিওহটস্টারে আমাদের লক্ষ্য হলো প্রযুক্তির মাধ্যমে সেরা গল্পগুলো সব ভারতীয়র কাছে পৌঁছে দেওয়া। এই মহাকাব্যিক সিনেমাটিক সৃষ্টিকে দেশের প্রতিটি পরিবারের কাছে নিয়ে যাওয়া এবং নতুন প্রজন্মকে এর চিরন্তন মূল্যবোধের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া আমাদের জন্য পরম সৌভাগ্যের।’

রামায়ণের প্রযোজক নামিত মালহোত্রা বলেন, ‘আমি বিশ্বাস করি, রামায়ণ সবচেয়ে বড় পর্দায় অর্থাৎ আইম্যাক্স থ্রিডিতেই দেখার মতো একটি সিনেমা। কিন্তু আমাদের দেশের সিনেমা অবকাঠামো সব মানুষের কাছে পৌঁছাতে পারে না। অথচ রামায়ণ সব ভারতীয়র, তাই জিওহটস্টারের সঙ্গে হাত মিলিয়ে হল প্রদর্শনী শেষে সিনেমাটি মানুষের বসার ঘরে পৌঁছে দেওয়াই আমাদের উদ্দেশ্য।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত