গত সপ্তাহে জানা গেছে ভারতীয় অভিনেত্রী হিনা খানের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। ইনস্টাগ্রামে নিজেই নিশ্চিত করেন স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এখন কেমোথেরাপি চলছে অভিনেত্রীর। এর মাঝেই জানা গেল অসুস্থতার কারণে ‘রাপচিক রিতা’ ওয়েব সিরিজ থেকে বাদ পড়েছেন হিনা।
রাপচিক রিতা সিরিজে আইনজীবীর চরিত্রে অভিনয় করার কথা ছিল তাঁর। এর মাঝে স্তন ক্যানসারের খবর সব উলটপালট করে দিল। জানা গেছে, হিনা খানের পরিবর্তে এই চরিত্রে অভিনয় করবেন ‘ক্যারেলা স্টোরি’খ্যাত অভিনেত্রী আদা শর্মা। ডিজনি প্লাস হটস্টারের জন্য নির্মিত সিরিজটি পরিচালনা করবেন অভিরূপ ঘোষ।
গত ২৮ জুন সোশ্যাল মিডিয়ায় ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর নিজেই প্রকাশ করেন হিনা। অভিনেত্রী জানান, তিনি তৃতীয় পর্যায়ের স্তন ক্যানসারে আক্রান্ত। ইতিমধ্যেই প্রথম কেমো নিয়েছেন তিনি। কেমো নেওয়ার পরে চুলও কেটে ফেলেছেন হিনা।
ভারতীয় টেলিভিশন ইন্ডাস্ট্রির পরিচিত মুখ হিনা খান। জনপ্রিয় টিভি সিরিয়াল ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’-এ অক্ষরা চরিত্রে অভিনয়ের জন্য তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। টেলিভিশন সাফল্যের পাশাপাশি হিনা ‘বিগ বস’ এবং ‘খতরন কে খিলাড়ি’র মতো রিয়্যালিটি শোতে অংশগ্রহণ করেছেন। অভিনয় করেছেন বলিউড সিনেমাতেও।

গত রোজার ঈদে মুক্তির পর বিভিন্ন দেশের প্রেক্ষাগৃহে ও চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ‘প্রেশার কুকার’। ৮ অক্টোবর সিনেমাটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে। প্রধান চার নারী চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি, শবনম বুবলী, মারিয়া শান্ত ও স্নিগ্ধা চৌধুরী।
১০ ঘণ্টা আগে
‘হ্যাপিলি ম্যারিড’ ওয়েব ফিল্মের ‘দিওয়ানা দিল’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন নাজমুন মুনিরা ন্যান্সি ও জাহিদ নিরব। গানটি লিখেছেন ওয়েব ফিল্মের পরিচালক জাহিদ প্রীতম। সুর ও সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব।
১০ ঘণ্টা আগে
পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে ঘিরে গড়ে ওঠা অর্থ, ক্ষমতা, আধিপত্য ও সংঘাতের জগৎই কাট-পিস সিনেমার গল্পের মূল ভিত্তি। অভিনয় করেছেন সিফাত আমিন শুভ, নানজীবা তোরসা প্রমুখ। পরিচালনা করেছেন ইফফাত জাহান মম।
১৮ ঘণ্টা আগে
স্ট্যান্ডআপ কমেডিকে দেশের আনাচকানাচে ছড়িয়ে দিতে এক যুগ ধরে কাজ করছে বাংলাদেশ কমেডি ক্লাব। ২০১৪ সালে প্রতিষ্ঠিত এই সংগঠন এবার আয়োজন করেছে নতুন কমেডি রিয়েলিটি শো ‘স্কুল অব কমেডি ফাইট’। আগামীকাল রোববার বিকেল ৫টায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে শুরু হবে এই আয়োজন।
২০ ঘণ্টা আগে