২০২২ সালে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে গিয়েছিলেন বিটিএস তারকা জিন। দুই বছরের প্রশিক্ষণ শেষে ফিরেছেন গত জুনে। এর পর থেকে বিটিএসের ভক্তরা, যাদের বলা হয় বিটিএস আর্মি, অপেক্ষায় ছিলেন আবার কবে গানে পাওয়া যাবে জিনকে। ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে জিন জানিয়ে দিলেন, সংগীত দুনিয়ায় ফিরছেন তিনি। ১৫ নভেম্বর প্রকাশ পাবে তাঁর প্রথম একক অ্যালবাম ‘হ্যাপি’।
অ্যালবামের খবর জানিয়ে বিটিএস এজেন্সি বিগহিট মিউজিক জানিয়েছে, ‘বিটিএস সদস্য জিনের প্রথম একক অ্যালবামের খবর জানাতে পেরে আমরা রোমাঞ্চিত। অ্যালবামের নাম হ্যাপি। ছয়টি গান থাকবে এতে। প্রতিটি গান ভিন্ন ধরনের।’
গত মাসে ওয়েভার্সে এক লাইভ সেশনে এই অ্যালবামের ইঙ্গিত দিয়েছিলেন জিন। ভক্তদের বলেছিলেন, ‘আপনারা কী নিয়ে বেশি আগ্রহী? আমার অ্যালবাম নিয়ে? কিছুদিন আগেই গানগুলোর রেকর্ডিং শেষ করেছি। মিক্সড-মাস্টারও শেষ হয়েছে। দারুণ হয়েছে গানগুলো। সব সময় শুনছি।’
বিটিএসের অন্য সদস্যরা যেহেতু এখনো সামরিক প্রশিক্ষণে, তাই বন্ধ আছে ব্যান্ডের কার্যক্রম। তবে প্রশিক্ষণ থেকে ফিরে বসে নেই জিন। বিভিন্ন ধরনের কাজে নিজেকে জড়িয়ে রেখেছেন। শেষ করেছেন নেটফ্লিক্সের ‘কিয়ানস বিজার আর অ্যান্ড বি’ সিরিজের শুটিং, যেটা মুক্তি পাবে আগামী বছর।
১১ অক্টোবর বিশেষ গান ‘সুপার টুনা’ প্রকাশ করেছেন জিন, যেটা জাপানের ওরিয়ন ডেইলি ডিজিটাল সিঙ্গেল চার্টে শীর্ষে অবস্থান করছে। সম্প্রতি এন্টারটেইনমেন্ট শো ‘বিটিএস রান’-এর স্পিন অফ ‘জিন রান’ প্রকাশ করেছে। এ ছাড়া এ বছর প্যারিস অলিম্পিকে দক্ষিণ কোরিয়ার হয়ে মশালবাহক ছিলেন তিনি।
বিটিএস ব্যান্ডের বাইরে জিনের প্রথম একক অ্যালবাম ‘হ্যাপি’। তবে প্রথম একক গান তিনি প্রকাশ করেছিলেন ২০২২ সালের অক্টোবরে, সামরিক প্রশিক্ষণে যাওয়ার আগে। ‘অ্যাসট্রোনাট’ শিরোনামের ওই গানে জনপ্রিয় ব্যান্ড কোল্ডপ্লের সঙ্গে কোলাবোরেশন করেছিলেন জিন।

জীবনানন্দ দাশের লেখা প্রথম উপন্যাস ‘মাল্যবান’, যা ১৯৭০ সালে তাঁর মৃত্যুর পর গ্রন্থাকারে প্রকাশিত হয়। এই উপন্যাসে মাল্যবান ও তার স্ত্রী উৎপলার মধ্যকার এক বিষণ্ন ও তিক্ত দাম্পত্যজীবনের মনস্তাত্ত্বিক চিত্র ফুটে উঠেছে। অনেকের মতে, জীবনানন্দ নিজের ও তাঁর স্ত্রী লাবণ্য দাশের মধ্যকার অসুখী....
১৫ ঘণ্টা আগে
প্রায় এক দশক ধরে ‘টপ গান’ কিংবা ‘মিশন: ইমপসিবল’-এর মতো অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি নিয়ে ব্যস্ত ছিলেন টম ক্রুজ। সেই বৃত্ত ভেঙে ‘ডিগার’ সিনেমায় এবার সম্পূর্ণ ভিন্ন এক চরিত্রে পর্দায় ফিরছেন এই হলিউড সুপারস্টার। অস্কারজয়ী মেক্সিকান পরিচালক আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতু পরিচালিত এ সিনেমার ট্রেলার প্রকাশ....
১৫ ঘণ্টা আগে
দেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতির কারণে পিছিয়ে গেল প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লাকে সম্মাননা দেওয়ার অনুষ্ঠান। ১৮ জুলাই শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই অনুষ্ঠান। তবে বন্যা পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সংগীতশিল্পী রুনা লায়লা...
১৬ ঘণ্টা আগে
গত ২৪ জুনের প্রলয়ংকরী ভূমিকম্পে ভেনেজুয়েলার শিক্ষাব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। এই সংকটময় মুহূর্তে দেশটির শিক্ষা খাতের পুনর্গঠনে বিশ্বনেতাদের এগিয়ে আসার জোর আহ্বান জানিয়েছেন কলম্বিয়ান পপ সম্রাজ্ঞী শাকিরা।
১৬ ঘণ্টা আগে