‘কাউবয় কার্টার’ অ্যালবাম দিয়ে ২০২৪ সালে বিশ্বব্যাপী ঝড় তোলার দুই বছর পর আবার নতুন গান নিয়ে এলেন পপ কুইন বিয়ন্সে। কোনো আগাম ঘোষণা ছাড়াই গতকাল মুক্তি দিলেন তাঁর নতুন সিঙ্গেল ‘মর্নিং ডিউ (ডঙ্ক)’। এই গান প্রকাশের মাধ্যমে শুরু হলো বিয়ন্সের ক্যারিয়ারের অন্যতম সফল অ্যালবাম ‘বি-ডে’র ২০ বছর পূর্তি উদ্যাপনের অফিশিয়াল কাউন্টডাউন।
২০০৬ সালের সেপ্টেম্বরে মুক্তি পেয়েছিল বিয়ন্সের ‘বি-ডে’ অ্যালবাম। ক্যারিয়ারের এই দ্বিতীয় একক অ্যালবাম দিয়ে বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। মুক্তির প্রথম সপ্তাহেই অ্যালবামটির প্রায় সাড়ে পাঁচ লাখ কপি বিক্রি হয়। এ বছরের সেপ্টেম্বরে অ্যালবামটির ২০ বছর পূর্ণ হবে। এই বিশেষ মাইলফলক উপলক্ষে আগামী ৪ সেপ্টেম্বর বিয়ন্সের ৪৫তম জন্মদিনে প্রকাশ পাবে ‘বি-ডে’র একটি বিশেষ সংস্করণ। সদ্য প্রকাশ পাওয়া গানটিও থাকবে তাতে।
এক দিন আগে মুক্তি পেলেও ‘মর্নিং ডিউ (ডঙ্ক)’ গানটি সৃষ্টি হয়েছিল বেশ আগে। ২০১৩ সালে ‘বিয়ন্সে’ অ্যালবামে রাখার জন্য গানটি প্রথম তৈরি করা হয়, কিন্তু তখন প্রকাশ পায়নি। পরবর্তী সময়ে ২০২৩ সালে এই গানের একটি ডেমো সংস্করণ অনলাইনে লিক হয়ে যাওয়ার পর টিকটকে তা নিয়ে তুমুল উন্মাদনা তৈরি হয়। অবশেষে ভক্তদের দীর্ঘদিনের প্রতীক্ষা ও আগ্রহের প্রতি সম্মান জানিয়ে বিয়ন্সের প্রযোজনা প্রতিষ্ঠান পার্কউড এন্টারটেইনমেন্ট গানটি অফিশিয়ালি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়।
‘মর্নিং ডিউ’ গানটি যৌথভাবে লিখেছেন বিয়ন্সে, ফারেল উইলিয়ামস, অ্যাঞ্জেলা শেরি উডস, ড্যারিয়াস ডিকসন ও টেরিয়াস গেস্টিল্ড-ডায়ামান্ট (দ্য ড্রিম)। সুর ও সংগীত প্রযোজনা করেছেন বিয়ন্সে ও ফারেল উইলিয়ামস। বর্তমানে গানটি বিশ্বজুড়ে স্পটিফাই, অ্যাপল মিউজিকসহ সব স্ট্রিমিং প্ল্যাটফর্মে ঝড় তুলছে।

গানটি মুক্তির পাশাপাশি বিয়ন্সে তাঁর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে একটি সাদাকালো ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওটি পরিচালনা করেছেন বিয়ন্সের দীর্ঘদিনের সহকর্মী ও জনপ্রিয় ফটোগ্রাফার ক্লিফ ওয়াটস। এই ভিডিওতে বিয়ন্সের ২০০৭ সালের ‘স্পোর্টস ইলাস্ট্রেটেড’ সুইমস্যুট ইস্যুর শুটিংয়ের সময়কার কিছু অপ্রকাশিত ও পুরোনো আর্কাইভ ফুটেজ ব্যবহার করা হয়েছে। পুরোনো ফুটেজগুলো গানটিতে যোগ করেছে ভিন্ন মাত্রা, যা বিয়ন্সের ভক্তদের মুহূর্তেই দুই দশক আগের চেনা স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যায়।

ম্যাচ শুরুর আগে ঘোষণা দিয়েছিলেন, আর্জেন্টিনা শিরোপা জিতলে আবারও বিয়ে করবেন। আর প্রিয় দলের জয় নিশ্চিত হতেই সেই ঘোষণার ধারাবাহিকতায় ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনকে উদ্দেশ্য করে নতুন পোস্ট দিলেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনি...
১৪ ঘণ্টা আগে
দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও ব্যস্ত সময় পার করছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। নিয়মিত কাজ করছেন টালিউড সিনেমায়। সাম্প্রতিক সময়ে তিনি শেষ করেছেন ব্রাত্য বসুর ‘শেকড়’ এবং সুমন মুখোপাধ্যায়ের ‘আজাদি’ সিনেমার শুটিং। এবার জানা গেল, প্রায় দুই বছর আগে মুক্তি পাওয়া ‘চালচিত্র’ সিনেমার প্রিকুয়েলে অভিনয় করবেন তিনি।
১৭ ঘণ্টা আগে
ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাওয়া চার ধারাবাহিক এবার দেখা যাবে নাগরিক টিভিতে। ধারাবাহিকগুলো হলো ‘প্যারা+সিটামল ৫০০ এমজি’, ‘মুসিবত রিলোডেড’, ‘সন্দেহের অবকাশ’ এবং ‘ওপেন কিচেন’। নাগরিক টিভি সূত্রে জানা গেছে, প্রতি রবি, সোম ও মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচারিত হবে সন্দেহের অবকাশ।
১৮ ঘণ্টা আগে
ওটিটিতে কবে দেখা যাবে—এমন প্রশ্নের মুখোমুখি প্রায়ই হতে হয়েছে অভিনেত্রী কেয়া পায়েলকে। উত্তরে বরাবরই পায়েল জানাতেন, ব্যাটে-বলে মিলে গেলে কাজ করবেন ওটিটিতে। অবশেষে ওয়েব কনটেন্টে যাত্রা শুরু হলো কেয়া পায়েলের। তিনি অভিনয় করছেন ‘হ্যাপিলি ম্যারিড’ নামের ওয়েব ফিল্মে। তাঁর বিপরীতে আছেন আরিফিন শুভ।
১৮ ঘণ্টা আগে