চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে প্রথম থেকে সরব ছিলেন চিত্রনায়িকা পলি। শিবা শানু ও জয় চৌধুরীর প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে শিবা শানু ও জয় চৌধুরী জয়ী হলেও হেরে গেছেন এই নায়িকা। নির্বাচনে হারার দুই দিন পর পলি অভিযোগ করলেন টাকার কাছে হেরে গেছেন তিনি।
পলির অভিযোগ, তাঁর প্রতিদ্বন্দ্বী আবীর চৌধুরী টাকা দিয়ে শিল্পীদের ভোট কিনেছেন। তাঁর পেছনে কাজ করেছেন শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নিপুণ আক্তার। গতকাল সংবাদ সম্মেলন করে পলি জানান, তাঁকে হারাতে নিপুণ ভোটারদের কয়েক দফা টাকা দিয়েছেন। এ সময় শিল্পী সমিতির কয়েকজন ভোটারের কয়েকটি কল রেকর্ড শোনান, যেখানে সেই ভোটারদের বলতে শোনা যায়, নিপুণ ১০৩ জন শিল্পীকে কয়েক দফা ডেকে টাকা দিয়েছেন।
পলি বলেন, ‘প্যানেল ঘোষণার আগে আবীরকে আমি চিনতাম না। শিল্পীদের কাছে যখন ভোট চাইতে গিয়েছি সে সময় তারাও আবীরকে চিনতে পারেনি। তাহলে সে কীভাবে এত ভোট পেল। পরে খবর পাই সে টাকা দিয়ে ভোট কিনেছে। আবীরকে জয়ী করার জন্য নিপুণ সরাসরি কাজ করেছে। আমাকে ফেল করানোর জন্য নিপুণ তার বাসায় ডেকে ড্যান্সার ও ফাইটারদের একটি গ্রুপকে তিন দফা টাকা দিয়েছে।’
নিজের প্যানেলের বিরুদ্ধেও প্রতারণার অভিযোগ করেন পলি। টাকার বিনিময়ে তাঁর প্যানেলের নেতারাও বিশ্বাসঘাতকতা করেছেন বলে দাবি তাঁর। পলি বলেন, ‘প্যানেল চালানোর জন্য আমি জয় চৌধুরীকে ৩ লাখ টাকা দিয়েছি। পরে আরও টাকার কথা বললে আমি অপারগতা প্রকাশ করি। এর পর থেকেই প্যানেলের সবার আচরণ ভিন্ন হয়ে যায়। নির্বাচনের দিনেও জয় আমাকে জানায়, তার নিজের প্রায় ১০০ ভোট আছে। নির্বাচনের শেষ দিকে সেই ভোটাররা যখন ভোটকেন্দ্রে যায়, তখনো আশা ছিল জেতার। কিন্তু বাসায় যাওয়ার পর কেন্দ্রের ভেতর থেকে খবর পেলাম, আমার প্যানেল আমার সঙ্গে প্রতারণা করেছে। প্যানেলের সবাই ভোট পেয়েছে শুধু আমি ছাড়া।’
দুঃখ প্রকাশ করে পলি আরও বলেন, ‘টাকার কাছে প্রকৃত শিল্পীরা হেরে যাচ্ছে। আমার প্রশ্ন একটাই, এমনটা আর কত দিন চলবে? এই যে কালোটাকার বিনিময়ে আমাকে হারিয়ে দেওয়া হলো, সেটার জবাব চাই। এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।’

মার্কিন কান্ট্রি মিউজিক কিংবদন্তি, খ্যাতনামা গীতিকার ও অভিনেত্রী ডলি পার্টন মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। টেনেসির পাহাড়ি অঞ্চলের এক দারিদ্র্যপীড়িত পরিবার থেকে উঠে এসে নিজের গায়কী, অসাধারণ গান রচনা ও অনন্য ব্যক্তিত্বের জোরে তিনি বিশ্ব সংগীতে অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী...
২ ঘণ্টা আগে
এনটিভিতে বুধবার বেলা ১টায় প্রচার হবে নাটক ‘গভীর নিশীথে’। নজরুলের গান অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন পান্থ শাহরিয়ার, পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামূল। অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, বাঁধন প্রমুখ।
৩ ঘণ্টা আগে
গত বছর সাকিব ফাহাদের ‘সোলজার’ সিনেমায় নাম লেখানোর পর থেকেই নাটকে অনিয়মিত তানজিন তিশা। শোনা যাচ্ছিল সিনেমায় মনোযোগ দিতে নাটক থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন তিনি। গত চার মাস নতুন কোনো নাটকে কাজও করেননি। ফলে তিশার নাটক ছাড়ার গুঞ্জন আরও তীব্র হয়। অবশেষে বিরতির পর আবার নিজের চেনা জগতে ফিরেছেন তিশা।
৪ ঘণ্টা আগে
দুই দশকের বেশি সময় পর আবার ফিরছে হলিউডের অন্যতম সেরা রোমান্টিক কমেডি সিনেমা ‘হাউ টু লুজ আ গাই ইন টেন ডেজ’। সিনেমাটির সিকুয়েল তৈরির কাজ শুরু করেছে প্যারামাউন্ট পিকচার্স। খবরটি জানিয়েছে সংবাদমাধ্যম ভ্যারাইটি। ২০০৩ সালে মুক্তি পাওয়া হাউ টু লুজ আ গাই ইন টেন ডেজ সিনেমায় অ্যান্ডি অ্যান্ডারসন...
৫ ঘণ্টা আগে