কোক স্টুডিওর নতুন গান ‘লীলাবালি’ মুক্তি পেয়েছে আজ বুধবার। গানটি গেয়েছেন মাখন মিয়া, রুবাইয়াত, তাসফি, মাশা, সভ্যতা, জান্নাত, নন্দিতা, আরমিন ও ওয়ার্দা। প্রযোজনার পাশাপাশি গানটির সংগীতায়োজন করেছেন শায়ান চৌধুরী অর্ণব। রাধা রমনের ‘লীলাবালি’ ও বারী সিদ্দীকির ‘ভাবের দেশে থাকো কন্যা গো’ মিশ্রণে তৈরি হয়েছে কোক স্টুডিওর এই গান।
বাংলা সংস্কৃতিতে সিলেট বিভাগের অবদানের কথা লিখে বা বলে শেষ করা যাবে না। সিলেটের প্রকৃতির পরতে পরতে যেন মিশে আছে সাহিত্যের উপাদান। বিশেষ করে গানের জগতে সিলেটকে লোকগানের প্রাণকেন্দ্র বলা হয়। এখানেই জন্ম সৈয়দ শাহনুর, হাসন রাজা, রাধা রমন, শীতালং ফকির, আরকুম শাহ, দুর্বিন শাহ, শাহ আবদুল করিম, কারি আমীর উদ্দিনের মতো সংগীতজগতের মহান সাধকদের।
বলা হয়ে থাকে সিলেটের পরিবেশ গানের জন্য উপযোগী, তাই প্রত্যেক সিলেটিই গানের প্রতি দরদি। সিলেটের অনেক গান স্থান করে নিয়েছে আন্তর্জাতিক বিশ্বপরিমণ্ডলে। এমনই এক জনপ্রিয় গান লীলাবালি। মূলত বিয়েবাড়িতে লীলাবালি গানের সমাদর হিন্দু-মুসলিম উভয় সমাজে।
জনপ্রিয় গানটির জনক কে সে ব্যাপারে নির্ভুল কোনো তত্ত্ব নেই। তবে বহুল প্রচলিত গানটি রাধা রমনের। কোক স্টুডিও লীলাবালি গানটির বর্ণনায় সে তথ্য দিয়েছে। গানটি ধামাইল প্রকৃতির। অর্থাৎ বিয়েবাড়িতে ছেলে মেয়েদের ধামাইল নাচের সঙ্গে গানটি গাওয়া হতো। আর গানের মধ্যে ধামাইল গানের জনক শ্রী রাধা রমনের সুরের প্রভাব পরিলক্ষিত।
তবে অধিকাংশ পণ্ডিতের মতে, লীলাবালি গানটি সিলেট অঞ্চলের প্রচলিত গান। যা যুগ যুগ ধরে চলে এসেছে।

ভেনিস ও টরন্টোর মতো মর্যাদাপূর্ণ দুই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়ে আলোচনায় এসেছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। সিনেমাটি এবার স্থান পেল আরও এক উৎসবে। গতকাল ঘোষণা করা হয়েছে বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালের ৭০তম আসরের লাইনআপ। এ তালিকায় রয়েছে দ্য ডিফিকাল্ট ব্রাইড।
১৫ ঘণ্টা আগে
ধর্ষণের পর নির্মমভাবে ছোট্ট রামিসাকে হত্যার হৃদয়বিদারক ঘটনা কাঁদিয়েছে সারা দেশের মানুষের মন। সেই বেদনা, ক্ষোভ এবং বিচারপ্রত্যাশী মানুষের আকুতি নিয়ে মাহবুবুল খালিদ লিখেছেন গান। শিরোনাম ‘রামিসাদের বিচার’। ‘
১৬ ঘণ্টা আগে
দীর্ঘদিনের ব্যর্থতা ও মন্দা কাটিয়ে বক্স অফিসে রাজকীয় প্রত্যাবর্তন করলেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। ১৪ আগস্ট মুক্তি পেয়েছে তাঁর নতুন সিনেমা ‘আওয়ারাপান ২’। মাত্র তিন দিনেই বিশ্বজুড়ে ১১৪ কোটি রুপি আয় করেছে এই অ্যাকশন-রোমান্টিক সিনেমা।
১৬ ঘণ্টা আগে
অ্যানিমেশন সিনেমা ‘দ্য লায়ন কিং’-এ দেখা গিয়েছিল এক সিংহশাবকের রাজা হয়ে ওঠার গল্প। এবার পর্দার বাইরে বন্য প্রকৃতির এক বাস্তব সিংহশাবকের রাজা হয়ে ওঠার অবিশ্বাস্য গল্প নিয়ে আসছে ন্যাশনাল জিওগ্রাফিক। চার পর্বের এই ডকু সিরিজের নাম ‘লায়ন’।
১৬ ঘণ্টা আগে