
ভারতীয় গায়িকা পলক মুচ্ছাল হিন্দি ছাড়াও বাংলা, তেলুগু, কন্নড়, তামিল, মারাঠি, গুজরাটি, পাঞ্জাবি, ভোজপুরি, উর্দুসহ অনেক ভাষায় গান গেয়েছেন। তাঁর প্রতিটি কনসার্টে ভিড় করেন অনুরাগীরা। অনেকেই হয়তো জানেন না, এসব কনসার্ট থেকে পাওয়া অর্থ তিনি খরচ করেন সমাজসেবামূলক কাজে। ‘সেভিং লিটল হার্টস’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা আছে পলক মুচ্ছালের। এই সংস্থা থেকে হৃদ্রোগে আক্রান্ত শিশুদের অস্ত্রোপচারের ব্যবস্থা করেন পলক।
১১ জুন ছিল গায়িকার জীবনের অন্যতম স্মরণীয় দিন। ইনস্টাগ্রামে এদিন আট বছর বয়সী অলক সাহুকে নিয়ে একটি পোস্ট করেন পলক। শিশুটি হৃদ্রোগে আক্রান্ত। এদিন সফলভাবে তাঁর অস্ত্রোপচার হয়। বরাবরের মতো অপারেশন থিয়েটারে হাজির ছিলেন গায়িকা। পলক মুচ্ছাল জানান, অলকের এই অস্ত্রোপচারের মাধ্যমে একটি মাইলফলক অর্জিত হলো। এ নিয়ে হৃদ্রোগে আক্রান্ত ৩ হাজার শিশুর অস্ত্রোপচারের ব্যবস্থা করলেন পলক।
এই উদ্যোগের বিষয়ে পলক মুচ্ছাল বলেন, ‘আমি যখন মিশনটি শুরু করি, তখন এটা একটা ছোট উদ্যোগ ছিল। তবে এখন এটা আমার জীবনের সবচেয়ে বড় মিশন হয়ে উঠেছে। এই মুহূর্তে অস্ত্রোপচারের জন্য অপেক্ষায় রয়েছে ৪১৩ জন শিশু। যেসব শিশুর পরিবার চিকিৎসার খরচ বহন করতে পারে না, তাদের জন্যই এ উদ্যোগ। এটা আমার একটা দায়িত্ব। আমি সত্যিই খুশি যে ঈশ্বর এ কাজের জন্য আমাকে একটা মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন।’
পলক মুচ্ছাল জানান, কনসার্ট করে যে অর্থ তিনি পান, সেটা নিজের জন্য খরচ করেন না। প্রায় পুরোটাই ব্যয় হয় এসব অসহায় শিশুর চিকিৎসায়। পলক বলেন, ‘আমার প্রতিটি কনসার্ট শিশুদের হার্ট সার্জারির জন্যই নিবেদিত। যখন আমার কাছে সিনেমায় প্লেব্যাকের কোনো কাজ ছিল না, তখনো আমি তিন ঘণ্টা গান গেয়েছি শুধু শিশুদের জন্য অর্থ সংগ্রহ করতে। আমার গান যত জনপ্রিয় হতে থাকে, ততই আমার পারিশ্রমিক বাড়তে থাকে। আমি এখন প্রতিটি কনসার্ট থেকে যে অর্থ উপার্জন করি, তা দিয়েই ১৩-১৪টি শিশুর অস্ত্রোপচার সম্ভব। আমি সব সময় গানকে সমাজে পরিবর্তন আনার মাধ্যম হিসেবে দেখেছি।’

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হলসংকট। তাই সিনেমা মুক্তির সময় বিপাকে পড়েন দেশের স্বাধীন চলচ্চিত্র নির্মাতারা। বিকল্প হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নিয়মিত চলচ্চিত্র প্রদর্শনী চালুর জোর দাবি জানিয়ে আসছেন নির্মাতারা। অবশেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে দর্শনীর বিনিময়ে সিনেমা প্রদর্শনী।
৩ ঘণ্টা আগে
ধারাবাহিকে নিয়মিত অভিনয় করেন না অভিনেত্রী সামিরা খান মাহি। সর্বশেষ দীপ্ত টিভির দীর্ঘ ধারাবাহিক ‘খুশবু’তে অভিনয় করেছেন। সাজ্জাদ সুমন পরিচালিত এই ধারাবাহিকে মাহিকে দেখা গেছে স্বল্প সময়ের জন্য। ধারাবাহিকটির প্রথম দিকের কিছু পর্বে অভিনয় করেন তিনি। এবার দুই মিনি সিরিজে অভিনয় করলেন মাহি।
৩ ঘণ্টা আগে
সিরিজ কিংবা সিনেমা—দুই মাধ্যমেই সায়নী গুপ্তর অভিনয় প্রশংসিত হয়েছে। এবার এই বাঙালি অভিনেত্রী যাত্রা শুরু করেছেন হলিউড সিনেমায়। ‘আর্য্য’ নামের সিনেমাটির পরিচালক নীল টুলি। আর্য্য সিনহা নামের এক পিয়ানো শিক্ষিকাকে কেন্দ্র করে সাজানো হয়েছে চিত্রনাট্য। এই চরিত্রে অভিনয় করবেন সায়নী।
৪ ঘণ্টা আগে
২০১৯ সালে প্রকাশিত ফাহমিদা নবীর গাওয়া অন্যতম জনপ্রিয় গান ‘চোখের কার্নিশে’। ওয়ালিদ আহমেদের লেখা গানটির সুর ও সংগীতায়োজন করেছিলেন সজীব দাস। তাঁর সুর ও সংগীতায়োজনে ফাহমিদা নবীর গাওয়া প্রকাশিত গানের সংখ্যা ২০টি।
৪ ঘণ্টা আগে