গত মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জনপ্রিয় পর্যটন এলাকা পেহেলগামে সন্ত্রাসীদের গুলিতে অন্তত ২৬ জন পর্যটকের মৃত্যু হয়। এ ঘটনায় হতবাক ও স্তব্ধ উপমহাদেশের মানুষ। ভারতের শোবিজ তারকাও জানিয়েছেন শোক, করছেন প্রতিবাদ। এবার এ ঘটনার প্রতিবাদ জানিয়ে কনসার্ট বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় সংগীতশিল্পী অরিজিৎ সিং।
২৭ এপ্রিল চেন্নাইয়ে কনসার্ট করার কথা ছিল অরিজিতের। শুরু হয়েছিল অগ্রিম টিকিট বিক্রি। তবে পেহেলগামে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাতে অনুষ্ঠানটি না করার সিদ্ধান্ত নিয়েছেন অরিজিৎ।
আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠান বাতিলের ঘোষণা করা হয়েছে। এক বিবৃতিতে আয়োজকদের পক্ষে থেকে বলা হয়েছে, ‘একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। সম্প্রতি ঘটে যাওয়া এই দুর্ভাগ্যজনক ঘটনার জেরে আয়োজক ও শিল্পী যৌথভাবে অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন। ২৭ এপ্রিল রবিবার চেন্নাইয়ে এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল।’
আয়োজকদের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, যাঁরা এই অনুষ্ঠানের টিকিট কিনেছিলেন, তাঁদের সবাইকে পুরো অর্থ ফেরত দেওয়া হবে। দর্শকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে টিকিটের অর্থ।

২০২৭ সালের একাডেমি অ্যাওয়ার্ডসে ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবে তথ্যচিত্র ‘হ্যাঙ্গিং বাই আ ওয়্যার’। অস্কারের ইতিহাসে এই প্রথমবার কোনো তথ্যচিত্রকে নিজেদের অফিশিয়াল এন্ট্রি হিসেবে বেছে নিল পাকিস্তান।
২৫ মিনিট আগে
ইউরোপ ও অস্ট্রেলিয়ায় সংগীতসফর শেষে গত মাসে দেশে ফিরেছেন নগর বাউল জেমস। আজ তাঁর জন্মদিন। এ উপলক্ষে গতকাল কথা হয় তাঁর সঙ্গে। গান, বিদেশ সফর, ব্যক্তিজীবনের নানা অনুভূতিসহ বিভিন্ন প্রসঙ্গে জেমসের সঙ্গে কথা বলেছেন এম এস রানা...
১ দিন আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১ দিন আগে
আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন তিন সিনেমা। ২৮ বছর পর নতুন রূপে প্রেক্ষাগৃহে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’। অন্যদিকে সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে হলিউডের দুই সিনেমা—‘ডিগার’ ও ‘রেসিডেন্ট ইভিল’।
১ দিন আগে