সৌদি আরবে তেলশিল্পের উত্থান এবং সৌদি আরামকোর জন্মের আদ্যোপান্ত নিয়ে চলচ্চিত্র নির্মিত হচ্ছে হলিউডে। এরই মধ্যে প্রখ্যাত পরিচালক ও প্রযোজক উরি সিঙ্গার এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দিয়েছেন। সৌদি সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চলচ্চিত্রটির নামকরণ করা হয়েছে ‘স্যান্ডস অব ফরচুন’। সৌদি আরবে তেল আবিষ্কার এবং এর সূত্র ধরে তেল বাণিজ্য পরিচালনাকারী সংস্থা সৌদি আরামকোর উত্থানের ইতিহাস হবে চলচ্চিত্রটির বিষয়বস্তু। উরি সিঙ্গারের প্রযোজনা প্রতিষ্ঠান প্যাসেজ পিকচার্স বিষয়টি নিশ্চিত করেছে।
সৌদি আরবে প্রথম তেল আবিষ্কার হয় ১৯৩৯ সালে। সেই আবিষ্কারে নেতৃত্ব দেন মার্কিন ভূতাত্ত্বিক ম্যাক্স স্টেইনকে এবং খামিস বিন রিমদান। তাদের সেই আবিষ্কারের গল্পই বলা হবে এই চলচ্চিত্রে।
উরি সিঙ্গার বলেছেন, ‘আরামকোর যে গল্প, তা মূলত মানুষের উদ্ভাবনকুশলতার এক অনন্য দলিল এবং এই আবিষ্কার ছিল বিশ্বের অন্যতম প্রভাবশালী একক আবিষ্কারগুলোর একটি। এই গল্প সৌদির সবাই জানে। কিন্তু আমি বিশ্বাস করি, বিশ্ব এই আবিষ্কারের ঘটনা জানার পর আমার মতোই অবাক হয়ে যাবে।’
চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন বার্নি ক্যাম্পবেল। বার্নি ক্যাম্পবেল পেশায় একজন বক্তব্য লেখক। তিনি দীর্ঘদিন ধরেই সৌদি আরবে বসবাস করছেন। ২০২২ সালে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বার্নি ও উরির সাক্ষাৎ হয়। সেখান থেকেই তাঁরা দুজনে মিলে এ বিষয়ে চলচ্চিত্র নির্মাণের সিদ্ধান্ত নেন।
উরি জানিয়েছেন, চলচ্চিত্রটিতে অভিনয় করবেন সৌদি ও মার্কিন অভিনেতারা।

গ্যালারিতে উপস্থিত দর্শকদের মাঝে আফরান নিশো ও পূজা চেরীকে নিয়ে ছিল ব্যাপক আগ্রহ। খেলার ফাঁকে ফাঁকে তাঁরা দর্শকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সেলফি তোলেন।
২ ঘণ্টা আগে
বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের ৬১তম জন্মদিন ছিল গতকাল শনিবার। ঘরোয়া পরিবেশে উদ্যাপন করা হয় সেই জন্মদিন। বিশেষ এই দিনে আমিরের পাশে ছিলেন তাঁর বান্ধবী গৌরী স্প্রাট। শুধু কি তাই, সেখানে হাজির হন আমিরের সাবেক দুই স্ত্রী রীনা দত্ত এবং কিরণ রাও।
৬ ঘণ্টা আগে
আসিফ আকবর একসময় নিয়মিত ক্রিকেট খেলতেন। পরে গান গেয়ে জনপ্রিয় হন। জনপ্রিয় এই শিল্পী আবার ফিরেছেন ক্রিকেটে। গানের পাশাপাশি ক্রিকেট নিয়ে বেড়েছে তাঁর ব্যস্ততা। ক্রিকেট নিয়ে কী ভাবছেন আসিফ? ক্রিকেটের এই ব্যস্ততায় গানের ক্ষতি হচ্ছে না তো? এবার ঈদে শ্রোতাদের কী উপহার দিচ্ছেন?
১২ ঘণ্টা আগে
প্রতিবছর রোজার ঈদে বিটিভি চট্টগ্রাম আয়োজন করে ঈদের বিশেষ ম্যাগাজিন ‘ঈদ আনন্দ’। এ বছরেও বর্ণাঢ্য আয়োজনে হয়ে গেল অনুষ্ঠানটির শুটিং। এ বছর অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন অভিনেতা মুকিত জাকারিয়া ও অভিনেত্রী নাবিলা ইসলাম।
১২ ঘণ্টা আগে